হাম রোগের মহামারি নিয়ন্ত্রণসহ টিকা দান কর্মসূচি ও হাসপাতাল গুলোতে ক্যাম্প চালুর দাবি ওয়ার্কার্স পার্টির
০৪ এপ্রিল ২০২৬ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল হামের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়ে শত শিশুর মৃত্যুসহ বাংলাদেশের প্রতিটি জেলাতে হাজার হাজার শিশু আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও উৎকন্ঠা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতির দরুন হামে আক্রান্ত হয়ে শত শত শিশু মৃত্যুবরণ করছে, যা এক প্রকার কাঠামোগত হত্যাকান্ড। এই হত্যাকান্ডের দায় গত ইউনুস সরকারসহ বর্তমান সরকার এড়াতে পারে না। সরকারের টিকাদান কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার কর্মসূচির একটি কাজ যা নিয়মিতভাবে করা উচিত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি গত ২ বছর ইউনুস সরকারের পক্ষে এই কর্মসূচি বন্ধ রেখে দেওয়া হয়েছিলো যার ফলাফল হচ্ছে দেশে শিশু মৃত্যু সহ লক্ষ লক্ষ শিশু হাম রোগে আক্রান্ত হচ্ছে, যা মহামারিতে রূপ নিয়েছে। বয়স্করাও আক্রান্ত হচ্ছেন সেই সংগে নিউমোনিয়ার মত কঠিন ছোয়াছে রোগও ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বলা হয়, “সরকারের উচিত হবে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করে হামের মহামারি প্রতিরোধে টিকা কর্মসূচি চালু করা।”
এবং সকল সরকারী ও বেসরকারি হাসপাতালে জরুরী স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু করার আহবান জানান নেতৃবৃন্দ।