সরকারি মুকসুদপুর কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান
সরকারি মুকসুদপুর কলেজ ক্যাম্পাসে ৩০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান।
৩০ মার্চ বিকাল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে রাত ৮.০০ টায় ওন, ভিজিল এবং আত্ম শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে ৩১ মার্চ দুপুর ১২টায় শুরু হয়ে দুটি গ্রুপে মোট ১০ জন রোভার সহচর কে দীক্ষা দেওয়ার মাধ্যমে ২টায় অনুষ্ঠান শেষে নতুন রোভার ডেন কক্ষের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। সরকারী মুকসুদপুর কলেজের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান সভাপতিত্বে এবং কলেজের রোভার স্কাউট গ্রুপের সাধারন সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক এস. এম. ওয়ালিউর রহমানের (উডব্যাজার) পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
সরকারি মুকসেদপুর কলেজের ইসলামি স্ট্যাডিজ
বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ এনামুল হক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ড: কবির উদ্দিন আহাম্মেদ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো: মাহাবুব হাসান মিয়া বাবর, যুগ্ম সম্পাদক ও গনিত বিভাগীয় প্রধান সুশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক কুতুব উদ্দিন খান, অর্থনৈতিক বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আরিফুল ইসলাম, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রভাষক ফিরোজ মাহমুদ সহ রোভার স্কাউট গ্রুপ কমিটির সকল সদস্য, শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং রোভার সদস্য।