April 18, 2026, 9:48 am
শিরোনামঃ
ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি হান্নান চরভদ্রাসনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা তেল সংকটে মজুদ করে বেশি দামে বিক্রি: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ এক ব্যক্তি আটক ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁয় আন্তঃজেলা প্লাটিনাম প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার ও কয়েন উদ্ধার কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা মুসলিম সম্পত্তির উত্তরাধিকারের নিয়মঃ লিভার বাঁচলে জীবন বাঁচে: বিশ্ব লিভার দিবসের তাৎপর্য ও বর্তমান বাস্তবতা -এইচ এম গোলাম কিবরিয়া রাকিব। টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক গোপালগঞ্জের মুকসুদপুর জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩ চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত  মাধবপুরে যুবলীগ নেতা শাহাব উদ্দিন গ্রেপ্তার শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত মাধবপুরে বৃত্তি পরীক্ষায় ‘গার্ডের কলম’, সাংবাদিক প্রবেশে কড়াকড়ি—ইউএনওর ভূমিকা নিয়ে বিতর্ক নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার
Notice :

শ্রীমঙ্গলে অবৈধ বালু নিয়ে রিপোর্ট করায় এক সাংবাদিককে হুমকি ও হামলার চেষ্টা, থানায় অভিযোগ

দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক |

শ্রীমঙ্গলে অবৈধ বালু নিয়ে রিপোর্ট করায় এক সাংবাদিককে হুমকি ও হামলার চেষ্টা, থানায় অভিযোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ জানুয়ারি ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মামলার বাদী জয়নাল আবেদীন বাদশা (২৮) জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি। তিনি শ্রীমঙ্গল উপজেলার দুর্গানগর গ্রামের মৃত আব্দুল শহিদের পুত্র।

গোলগাঁও গ্রামের ফারুক মিয়া (৪০)-কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে দুর্গানগর শান্তিবাজার এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় অভিযুক্তরা সাংবাদিকের গতিরোধ করে। তারা তাকে গালিগালাজ করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে জোরপূর্বক মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। অভিযোগ পত্রে আরও বলা হয়, অভিযুক্তরা সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়ে জানায়, ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে তাকে হত্যা করা হবে। এরপর তারা মারধরের চেষ্টা করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, সম্প্রতি তিনি শ্রীমঙ্গল এলাকায় অবৈধ বালু উত্তোলন ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন। এসব প্রতিবেদনের কারণে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখাতে এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দিতে পূর্বপরিকল্পিতভাবে হামলার চেষ্টা চালায়।

অভিযোগ পত্রে দুর্গানগর গ্রামের মো. তৈফিক মিয়া ও মো. নুর উদ্দিনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত ফারুক মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৈয়দ আমিরুজ্জামানের উদ্বেগ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন বাদশাকে হুমকি ও হামলার চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা ও হুমকি গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “শ্রীমঙ্গলে অবৈধ বালু নিয়ে রিপোর্ট করায় এক সাংবাদিককে হুমকি ও হামলার চেষ্টা, থানায় অভিযোগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar