April 30, 2026, 5:23 am
শিরোনামঃ
মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান তারাকান্দা জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়মিল কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি হারুণ, সম্পাদক তরিকুল ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনুমোদনহীন ইটভাটা চালানোয় জরিমানা, নোয়াখালীতে দুই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ এলাকাবাসীর অভিযোগ।। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ২ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোয়াবই ও আহম্মদপুর তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ
Notice :

বাঘায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রী নিখোঁজের ৫ দিন পর উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজের ৫দিন পর উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। রবিবার (১৬ জুন) রাতে আড়ানী পৌরসভার তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গত (১১ জুন) বিকাল সাড়ে ৪টার সময় আড়ানী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর তার পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করেও মেলেনা সন্ধান। ওই স্কুল ছাত্রী আড়ানী পৌরসভার ভারতীপাড়া এলাকার রেজাউলের মেয়ে। সে বর্তমানে আড়ানী দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীতে অধ্যায়নরত।

মামলার এজাহার সুত্রে জানা যায়, রবিবার আনুমানিক বিকাল ৫টার সময় আড়ানী পৌরসভা ৮ নং ওয়ার্ড চকসিংগা মেডিকেল মোড় সংলগ্ন উত্তর পার্শ্বে থেকে অজ্ঞাত সিএনজিতে করে নিয়ে যায় সঙ্গীয় লোকজন সহ সাবেদ নামের এক যুবক। সাবেদ আলী (১৭) উপজেলার বাউসা ইউনিয়নের খাগড়বাড়ীয়া গ্রামের মাহাবুর সরদারের ছেলে। মাদ্রাসা পড়ুয়া ওই ছাত্রী কে মাদ্রাসায় আসা যাওয়ার ফাঁকে নানান তাল বাহানায় দীর্ঘদিন থেকে সাবেদ প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার বিকালে জোরপূর্বক সিএনজিতে করে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর গত (১৪ জুন) শুক্রবার সন্ধ্যায় সাবেদের চাচা জালাল উদ্দীন সহ আরও লোকজন নিয়ে আসে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন লিটনের কার্যালয়ে। সেখানে ওই ছাত্রীর বাবা সহ অনেক লোকজনের উপস্থিতিতে জালাল উদ্দীন বলেন, যেহেতু ছেলে-মেয়ে অপ্রাপ্ত বয়স্ক, আইনগত ভাবে তাদের বিয়ে রেজিস্ট্রি হবে না। আগে আমরা উভয়পক্ষ মিলে ছেলে মেয়েকে খুঁজে বেরকরি। তারপর সামাজিক ভাবে তাদের স্বীকৃতি দেব। পরেরদিন জালালের ছেলের শশুর পাকুড়িয়া গ্রামের সাজদারের বাড়িতে পাওয়া যায় ছেলে মেয়ে কে। সেখানে মিষ্টিভাষী জালাল মেয়ের বাবাকে সহ যেতে বলেন স্থানীয় কাউন্সিলর কে। তারা সেখানে গেলে জালাল ও তার ছোটভাই বুলবুল প্রতিশ্রুতি ভেঙ্গে রেজাউল কে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় মেয়েকে রেখে সাথে থাকা লোকজন নিয়ে রেজাউল চলে এসে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি বুঝতে পেরে ধুরন্ধর জালাল ১৬/০৬/২৪ বিকালে সাবেদের মামা নাসির উদ্দিন (২৮) ও মাহফুজুর রহমান (২২) নামের এক যুবকের সাথে ওই ছাত্রীকে তার বাবার বাড়িতে পাঠায়। সাবেদের চাচা জালালের কূটবুদ্ধি বিষয়ে বুঝতে পেরে
পরিবারের লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাড়ির সামনের পাকা রাস্তার উপর হইতে তাদের দুইজন সহ মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আড়ানী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন বলেন, গত ১১ তারিখে রেজাউলের মাদ্রাসা পড়ুয়া মেয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তার আত্নীয় স্বজনের বাড়িতে খোজ করেও পাওয়া যায়না। পরবর্তীতে ছাবেদের চাচা জালাল আমার সাথে যোগাযোগ করে বলেন, আমাদের ছেলেও নেই আপনাদের মেয়েও নাই আমরা একসঙ্গে তাদের খুঁজে বের করে বিবাহ বন্ধনে আবদ্ধ করবো। যেহেতু তাদের বয়স কম তাই রাষ্ট্রিয় স্বীকৃতি দিতে না পারলেও সামাজিক স্বীকৃতি দিয়ে আমরা উভয়ই তাদের মেনে নিবো। মেয়ের বাবা সহ আরও লোকজনের উপস্থিতিতে সাবেদের চাচা এমন প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। পরের দিন ছেলে মেয়েকে পাওয়া গেছে মর্মে আমাদের ডাকে। মেয়ের বাবাকে সাথে নিয়ে আমি সেখানে উপস্থিত হই। তারা তাদের প্রতিশ্রুতি খেলাপ করে বলেন, আপনাদের মেয়েকে নিয়ে যান, আমরা ছেলেকে নিয়ে যায়। আমরা সেখান থেকে মেয়েকে না নিয়ে চলে আসি এবং মেয়ের বাবা বাদি হয়ে বাঘা থানায় অভিযোগ দায়ের করেন। হয়তো তারা মামলার বিষয়ে জানতে পেরে ছাবিদের মামা নাসির কে দিয়ে মেয়ে কে রাখতে পাঠিয়েছে। বিয়ের প্রলভোন দেখিয়ে তারা প্রথমে আইনের আশ্রয়ে যেতে দেয়নি। পরে তার তাদের কথার খেলাপ করেছেন। এ ঘটনায় মেয়েকে অপহরণ ও শ্লীলতাহানী সহ ধর্ষণের বিষয়ে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মানলা রুজু করা হয়েছে। মেয়েকে উদ্ধার করে পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের ও.সি.সি তে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar