April 30, 2026, 6:20 am
শিরোনামঃ
মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান তারাকান্দা জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়মিল কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি হারুণ, সম্পাদক তরিকুল ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনুমোদনহীন ইটভাটা চালানোয় জরিমানা, নোয়াখালীতে দুই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ এলাকাবাসীর অভিযোগ।। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ২ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোয়াবই ও আহম্মদপুর তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ
Notice :

নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, যোগ্যতা ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, যোগ্যতা ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ

 

নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা যোগ্যতা ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যখ দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। গৌরবময় বিজয়ের এই দিনে জাতির সূর্যসন্তান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভ জেলা শিল্পকলা একাডেমী, পুস্পস্তবক অর্পণ করেন এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নড়াইল জেলা পুলিশ সুপার। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় দিবস মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল ।
অতঃপর পুলিশ সুপার জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এ সময় কিশোর রায়, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে
পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
————————————
সোমবার (১৬ই ডিসেম্বর) পুলিশ লাইনস্ ড্রিল শেডে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার মহোদয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নড়াইল সদর থানাধীন ৭ জন, লোহাগড়া থানাধীন ১৭ জন, কালিয়া থানাধীন ০৮ জন এবং নড়াগাতী থানাধীন ১৯ জনসহ মোট ৫১ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এরপর পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের বীরত্বগাঁথা অনেক স্মৃতি তুলে ধরেন। মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ তিতিক্ষা, কারো সন্তান হারানোর বেদনা, কারো সহকর্মী শহীদ হওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিশেষে পুলিশ সুপার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্যে বলেন, নড়াইল জেলা পুলিশ ভবিষ্যৎ প্রজন্মদের কাছে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন ইতিহাস স্মরণীয় করে রাখতে একটি স্মরণিকা প্রকাশ করবে। এ বিষয়ে তিনি পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার”র এমন সুন্দর সিদ্ধান্তে পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ সাধুবাদ জ্ঞাপন করেন। পরিশেষে পুলিশ সুপার সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় কিশোর রায়, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে

নড়াইলে সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ২১ জন। সোমবার (১৬ই ডিসেম্বর) দুপুর জেলা পুলিশ নড়াইল এর আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং এর আয়োজন করা হয়। ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়। নড়াইল জেলায় সেপ্টেম্বর-২০২৪ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের জন্য প্রাথমিকভাবে মোট ১৭৫৮ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই এবং মাঠ পরীক্ষা সম্পন্ন করে ২৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৬৯ জন প্রার্থী কৃতকার্য হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠের ড্রিল শেডে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ১৯ জন পুরুষ ও ২ জন নারী মোট ২১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে মেধা কোটা (পুরুষ)-১৮ জন;
মেধা কোটা (নারী)-২ জন;
মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ)-১ জন। ২৬ নভেম্বর (মঙ্গলবার) উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে ১৯ জন পুরুষ ও ০২ জন নারীসহ মোট ২১ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয় । এছাড়া সাধারণ ও বিভিন্ন কোটায় দুইজনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। মৌলিক প্রশিক্ষণ যথাযথভাবে সমাপ্ত করলে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে। নড়াইল জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান জনাব কাজী এহসানুল কবীর মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি উত্তীর্ণদের উদ্দেশ্যে বলেন “সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তোমরা উত্তীর্ণ হয়েছো”। নির্বাচিত প্রার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে। এ সময় অভিভাবকগণ সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমের মধ্য দিয়ে তাদের সন্তানরা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় কিশোর রায়, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar