April 18, 2026, 9:48 am
শিরোনামঃ
ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি হান্নান চরভদ্রাসনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা তেল সংকটে মজুদ করে বেশি দামে বিক্রি: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ এক ব্যক্তি আটক ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁয় আন্তঃজেলা প্লাটিনাম প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার ও কয়েন উদ্ধার কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা মুসলিম সম্পত্তির উত্তরাধিকারের নিয়মঃ লিভার বাঁচলে জীবন বাঁচে: বিশ্ব লিভার দিবসের তাৎপর্য ও বর্তমান বাস্তবতা -এইচ এম গোলাম কিবরিয়া রাকিব। টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক গোপালগঞ্জের মুকসুদপুর জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩ চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত  মাধবপুরে যুবলীগ নেতা শাহাব উদ্দিন গ্রেপ্তার শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত মাধবপুরে বৃত্তি পরীক্ষায় ‘গার্ডের কলম’, সাংবাদিক প্রবেশে কড়াকড়ি—ইউএনওর ভূমিকা নিয়ে বিতর্ক নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার
Notice :

রূপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের মামলার আসামী বিএনপি ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মী

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের মামলার আসামী বিএনপি ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মী

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলির ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলায় আসামী করা হয়েছে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে।

এ ঘটনাকে উদ্দেশ্যেপ্রনোদিত অভিহিত করে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এ দাবি জানান।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীর বিরুদ্ধে বাড্ডা থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে অপর একটি মিথ্যা মামলা দায়ের করলে নেতৃবৃন্দ বিগত ৫ নভেম্বর নিম্ম আদালত থেকে জামিন প্রাপ্ত হয়। এ ঘটনায় কুচক্রী মহল আরও ক্ষিপ্ত হয়ে সম্পূর্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের হয়রানি করার হীন উদ্দেশ্যে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের যোগসাজেশে এবং প্রশাসনের কতিপয় অসত্ কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও একটি মিথ্যা মামলায় সম্পৃক্ত করে।
এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন অবিলম্বে মিথ্যা পাতানো মামলা প্রত্যাহারের করা হয়।

জানা গেছে, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন বাড্ডা টেকপাড়ার নাছির মিয়ার ছেলে আল আমিন হোসেন (৩০)। এ ঘটনায় গত ৬ নভেম্বর দায়েরকৃত একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামানসহ ৫৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। ওই মামলায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, ওয়ার্ড বিএনপির সদস্য কামাল মিয়া, ১নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সহ-সভাপতি রাসেল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান নুরু, প্রচার সম্পাদক মামুন মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুনুর রহমান মামুনকেও আসামী হিসেবে উল্লেখ করা হয়।
এ মামলাকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক অ্যাখ্যা দিয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রূপগঞ্জের বিএনপির সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে।

ফ্যাসিস্ট সরকার পতনে তারা অগ্রণী ভূমিকা রেখেছে। সেই সকল বিএনপির নেতাকর্মীরা দায়েরকৃত এ মামলায় কীভাবে আসামী করা হয় তার আমার বোধগম্য নয়।’
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই রাজধানীর উত্তর বাড্ডা এ.এম.জেড হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয় এমদাদুল হক(২৬) নিহতের ঘটনায় করা মামলায় উক্ত নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় গত ৫ নভেম্বর নিম্ম আদালত থেকে জামিন নেন রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বার বার মামলায় আসামী করা প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আওয়ামী নেতাকর্মীদের যোগসাজসে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বিএনপির নেতাকর্মীদের জড়ানো হয়েছে।
এসব মামলা থেকে বিএনপি নেতাকর্মীদের অব্যহতি দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত দিনে আমরা যেভাবে লড়াই করেছি, সেভাবে ভবিষ্যতেও তাদের রুখতে একবিন্দুও ছাড় দেবোনা। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ফ্যাসিবাদ-বাকশালের মূলোত্পাটন করবো ইনশাল্লাহ। তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে নানান ষড়যন্ত্র করে চলেছে দেশ ও জাতির বিরুদ্ধে। আমরা সকলকে সতর্ক ও সদা সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar