May 6, 2026, 8:07 am
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ চিপস খেতে নয়, ইয়াবা আনতেই নোয়াখালীতে এসেছিল আফসার! ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত গণমাধ্যম সপ্তাহে সাংবাদিকদের ১৪ দফা দাবি: নকলায় র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৪ জন আটক হাওরের ক্ষতিগ্রস্থ ধানচাষিদের অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে: জাতীয় কৃষক সমিতি বাঙ্গরায় নিজ ঘর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহ জালাল গ্রেপ্তার তারাকান্দায় তদন্ত কমিটি গঠন ফার্মাসিস্টের ‘ভুল চিকিৎসায়’ বৃদ্ধের মৃত্যু অভিযোগ, কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে মানহানীকর বক্তব্য, ভুল স্বীকার করে সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন সেলিমুজ্জামান এম,পি ও বাবর এম,পি ব্যবসায়ী ও কৃষকদের কল্যাণে কাজ করছে বিএনপি: এমপি ফয়সল মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক প্রভাবে ও মব তৈরি করে বৈধ ব্যবসায় বাঁধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। সাহেবের ঘাটে নিষেধাজ্ঞা অমান্য: ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা নরসিংদীতে ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার নরসিংদীর শিবপুরে আলীম উদ্দিনকে রাজস্ব সম্মাননা স্মারক প্রদান। মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গরু আনতে গিয়ে আর ফেরা হলো না, বজ্রপাতে প্রাণ হারালেন গৃহবধূ বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম জনগণের অধিকার রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার এমপি ফয়সলের মুকসুদপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন দিঘলিয়ায় সাংবাদিক শামীম আহমেদের ওপর নৃশংস হামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার শিরোনাম: ফেনীতে সরকারি আদেশ তুচ্ছ করে চলছে কোচিং: ‘লুকোচুরি’ বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস এডিসির নিজ বাড়িতে গাঁজা চাষ: কুমিল্লায় ৪ গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন, শুভেচ্ছা জানিয়েছেন হাসান মেহেদী সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে মহানগর শ্রমিক কল্যাণের শোক ৫ মে মহামতি কার্ল মার্কসের ২০৮তম জন্মবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার কোরআন শরীফ অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কর্তন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ শহীদ জননী জাহানারা ইমামের ৯৭তম জন্মবার্ষিকী আজ রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লীকে হত্যা’ ঘটনার পরপরই আসামি গ্রেফতার ধর্মীয় ইবাদত যাকাত নিয়ে অবমাননা;বাংলাদেশ কংগ্রেস মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এর নিন্দা ও বিবৃতি
Notice :

নড়াইলে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ

 

নড়াইলে অবাধে চলছে শামুক-ঝিনুক নিধন
দ্রুত শামুক-ঝিনুক আহরণ।
পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ করা হচ্ছে। স্থানীয় ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন জেলার চিংড়ি ঘেরগুলোতে এসব শামুক-ঝিনুক সরবরাহ করা হয়। নড়াইল জেলার প্রায় ৪০টি বিল ও জলাশয় থেকে প্রতিদিন শামুক আহরণ করা হচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাকশি, আউড়িয়া, বাড়িরডাঙ্গা, সীতারামপুর, তুলারামপুর, মুলিয়া,বামনহাট, মাইজপাড়া, শাহাবাদ, বরাশুলা, নলামারা, কাড়ারবিল, ফেদি, রতডাঙ্গা, কমলাপুর, কালিরডোব, হাড়িভাঙ্গা গোবরা, মির্জাপুর, আগদিয়া, বাসগ্রাম।


লোহাগড়া উপজেলার ঝুকটিয়া, গিলেতলা, এড়েন্দা, ব্রম্মণডাঙ্গা, নলদী, মিঠাপুর, লাহুড়িয়, কালনা, ইতনা, বাতাসি, দিঘলিয়া, কুমড়ি, তালবাড়িয়া।
কালিয়া উপজেলার চাচুড়ি, ইছামতি, বেন্দারচর, হামিদপুর, কুলশুর, চাদেরচর, কলাবাড়িয়া, বিভিন্ন বিল ও জলাশয় থেকে স্থানীয় দরিদ্র্য মানুষরা ডিঙিনৌকা ও তালের ডোঙা নিয়ে শামুক আহরণ করে নির্দ্দিষ্ট স্থানে জমা করেন। পরে সেখানে বসে শামুকগুলোর খোল থেকে মাংশ ও ঘিলু বের করে একটি পাত্রে রাখেন। ব্যবসায়ীরা এসব শামুক ২৫ টাকা কেজি দরে কিনে নিয়ে যান।
লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ব্রাম্মণডাঙ্গা গ্রামের সুকুমার বিশ্বাসের স্ত্রী রমলা বালা বলেন, ‘গ্রামের মানসির (মানুষ) দেহাদেহি আমিও তালের ডোঙা নিয়ে ইছামতির বিলি শামুক কুড়োতি যাই। বেলা মাথার পর উঠলি শামুক নিয়ে বাড়ী ফিরে আসি। বাড়ী আসে সেগুলোর খোল থেকে মাংশ ও ঘিলু বের করি। পরে সেগুলো ২৫ টাকা কেজি দরে বিক্রি করে দি। তিনি বলেন, দিন গিলি ৩৫০ থেকে ৪৫০ টাকা পাই। তাই দিয়ে সংসার চালাই।’
কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের খুশি রানী মালো বলেন, ‘পূব আকাশে ভোরের আলো ফুটার আগেই তালের ডোঙ্গা নিয়ে ঘরেরতে বার হই। বেলা মাথার উপর গিলি বিলিরতে শামুক-ঝিনুক নিয়ে ঘরে ফিরি। পরে সেগুলোর ভিতরেরতে ঘিলু আর মাংশু বার করে ব্যবসায়ীগে কাছে বিক্রি করি। তিনি বলেন, শামুক আর ঝিনুকের খুসা অন্য মানুষগে কাছে বেঁচে দেই। সেখানেরতে আমরা তিন-চারশো টাকার মত পাই। শুনিছি তারা ওই গুলো পুরায়ে চুন বানায়।’
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বরুন মজুমদার বলেন, বিভিন্ন জলাশয়ের শামুক-ঝিনুকগুলো মিষ্টি পানিতে ভাসমান রসালো জলজ উদ্ভিদ খেয়ে জীবনধারণ করে থাকে। শামুক-ঝিনুকের বালুচর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া শুকনো মওসুমে শামুকের খোলস জমির আদ্রতা কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। অবিলম্বে শামুক-ঝিনুক আহরণ বন্ধ করা প্রয়োজন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুল আলম বলেন, জলাভূমির জীববৈচিত্র রক্ষার স্বার্থে পরিবেশ অধিদপ্তর জলাশয় থেকে শামুক-ঝিনুক আহরণ নিষিদ্ধ করেছে। এর পরও এক শ্রেণির ঘেরমালিক ও ব্যবসায়ীরা শামুক-ঝিনুক নিধন করে চলেছেন। তিনি দাবি করেন, চিংড়ির জন্য শামুক আহরণের ব্যাপারে ঘেরমালিকদের নিরুৎসাহিত করা হচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar