April 11, 2026, 5:15 am
শিরোনামঃ
খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা কক্সবাজার মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী, দোয়া ও ভোজন আয়োজন সম্পন্ন শ্রীমঙ্গলে জানাউড়ায় ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন। রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী ভার্সিটিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। মেরিন ড্রাইভে প্রাইভেটকারে ইয়াবা পাচার: শীলখালীতে ৪২ হাজার পিসসহ ৩ জন আটক কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট: আহত-৫ চকরিয়া কোনাখালী ইউনিয়নে বাংলা বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় স্বরাষ্ট্র’মন্ত্রী Salahuddin Ahmed এর পক্ষ থেকে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ। খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী আটক কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বিশেষ দিবস ম্যাজিস্ট্রেটের সামনে ধরা পড়লো অনিয়ম! সেনবাগে দুই ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা নাটোরে ফ্রিজে রাখা নষ্ট মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা ও মাংস জব্দ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদে অভিযান: যৌথবাহিনীর তৎপরতায় জরিমানা একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত  গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটির সভাপতির নববর্ষ শুভেচ্ছা গোপালগঞ্জে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শিহাব উদ্দিন ও বিশ্বজিৎ সরকার জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ মা আরিফা বেগমকে আটক করেছে পুলিশ নড়াইলে লোহাগড়ায় টিকটক, ফ্রি-ফায়ার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০ মুকসুদপুরে অবসরপ্রাপ্ত কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো: রুস্তম আলী মোল্লা আর নেই ফেনী রেলস্টেশন: উচ্ছেদের আড়ালে রয়ে গেল কারা ‘অদৃশ্য মালিক’? সোনাগাজীতে লাইসেন্সবিহীন ‘ডাকবাংলা ল্যাবে’ ভোক্তা অধিকারের হানা, ৫০ হাজার টাকা জরিমানা দাগনভূঞা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা: ৩ প্রতিষ্ঠানকে সতর্কবার্তা গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পানছড়িতে বিজ্ঞান উৎসবের উদ্বোধন, তরুণদের উদ্ভাবনী ভাবনায় উচ্ছ্বাস ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১ “ময়মনসিংহে ৪ ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা” সরকারি সফরে চীন যাচ্ছেন এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান। কানেক্ট বাংলাদেশ ইউকের উদ্যোগে লন্ডনে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস উদযাপন মোটরসাইকেল চালকদের তেলের ভোগান্তি নিরসনে ট্যাংকি লোড দিচ্ছে সখিনা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন… নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস পর পার্ক ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ও ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুকসুদপুর উপজেলা ত্রুীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন। আশিক কবির সভাপতি এবং পান্নু সদস্য সচিব মুকসুদপুরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিন এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার সহ ০২ জন গ্রেফতারঃ কেএমপি সাফ ফুটবল জয়ী স্যামুয়েল রাকসামকে সংবর্ধনা দিলো নিজ এলাকার মানুষ ক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের হামলা-ভাংচুরে তছনছ ফিলিং স্টেশন, আটক ২ গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন খাগড়াছড়িতে বৈসাবির রঙে রাঙা হলো পাহাড়—বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা
Notice :

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস!

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস!

 

 

ঐতিহাসিক বদর দিবস ১৭ রামাদ্বান। হিজরি দ্বিতীয় সনের এ দিনে বদর প্রান্তরে রাসূল (সা)-এর নেতৃত্বে মক্কার কুফরি শক্তির বিরুদ্ধে যে সশস্ত্র যুদ্ধ হয় ইতিহাসে তাই ‘বদর যুদ্ধ’ নামে পরিচিত। ইসলামের ইতিহাসে এটি প্রথম সশস্ত্র যুদ্ধ। মক্কার কাফেররা রাসূল (সা) এবং মুমিন বাহিনীকে মক্কা থেকে বের করে দিয়েই চুপ করে বসে থাকেনি, তারা ইসলামকে শেষ করে দেয়ার জন্য নানা ফন্দি আঁটতে থাকে। এক পর্যায়ে আবু জাহেল আবু সুফিয়ান সিদ্ধান্ত নেয়, এখনই যদি মুহম্মদ বাহিনীকে নিঃশেষ করা না যায় তাহলে এ বাহিনীর সঙ্গে আর কুলিয়ে ওঠা সম্ভব নয়। আবু জাহেল এক হাজার সুসজ্জিত প্রশিক্ষিত সৈন্য নিয়ে বদর প্রান্তরে এসে মদিনা আক্রমণের জন্য অপেক্ষা করে। খবরটি জানতে পেরে রাসূল (সা) মাত্র ৩১৩ জন নিরস্ত্রপ্রায় সাহাবি নিয়ে এ বিশাল সৈন্যবাহিনীর মোকাবেলার জন্য প্রস্তুত থাকেন।
যুদ্ধ শুরুর আগে রাসূল (সা) আল্লাহর কাছে দুই হাত তুলে কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘ওগো আল্লাহ, আজ তোমার প্রতিশ্রুত সাহায্য বড়ই প্রয়োজন। আজ যদি এ কয়জন মুমিন বান্দা মরে যায়, তাহলে তোমার দ্বীন প্রচারের জন্য আর কোনো মানুষ থাকবে না। তোমার দ্বীনের স্বার্থে তুমি আমাদের বিজয় দান কর।’
আল্লাহর রাসূলের দোয়া এমনই কবুল হয়েছে, বিশেষ ফেরেশতা নাজিল করে আল্লাহতায়ালা মুমিন বাহিনীকে সাহায্য করেছেন। এ সাহায্যের কথা আবার সূরা আলে ইমরানে আল্লাহ উল্লেখ করেছেন, ‘হে মুমিনরা, আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছেন অথচ সেদিন তোমরা ছিলে অসহায়।
বদরের এ ঘটনা থেকে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হল, মুসলিম উম্মাহ এমন একটি জাতি, যে নীরবে নিভৃতে অত্যাচার-অনাচার-জুলুম সহ্য করাকে ভয়াবহ গোনাহ মনে করে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা মুসলিম উম্মাহর সবচেয়ে বড় কর্তব্য। আজ মুসলমানদের সামনে সেদিন এসেছে সমাজে শান্তি বজায় রাখার, শৃঙ্খলা বজায় রাখার, ধৈর্যধারণ করার, যা খুবই জরুরি। পাশাপাশি তাদের এ কর্তব্য পালনের জন্য আল্লাহতায়ালার সাহায্য প্রার্থনা করাও জরুরি। মুসলমান কখনও জাগতিক উপায়-উপকরণ কিংবা সম্পদের ওপর ভরসা করে না। তারা সব সময় আল্লাহর ওপর ভরসা করে। তার মানে এ নয় যে, উপায়-উপকরণ ব্যবহার করা যাবে না।
বদরের ঘটনায় দেখা যায়, মুসলিম সৈন্যবাহিনী কম থাকায় রাসূল (সা) নানা কৌশল অবলম্বন করেছেন। তিনি সৈন্যদের বলেছেন, একদল সৈন্য তীর ছুড়ে পেছনে চলে আসবে। তখন পেছন থেকে আরেক দল সৈন্য সামনে গিয়ে তীর ছুড়বে। যাতে শত্রুপক্ষ বুঝতে পারে, একই লোক বারবার তীর ছুড়ছে না। বরং মুসলিম মুজাহিদের সংখ্যা মনে হবে অনেক বেশি। তারা একদলের পর একদল এসে তীর ছুড়ে যাচ্ছে।
যুদ্ধের আগে রাসূল (সা) বলেন, ‘আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে আলাদা আলাদা রান্না করব। আলাদা আলাদা তাঁবু খাটাব। অনেক বেশি টয়লেট বানাব। যেন শত্রুপক্ষ দূর থেকে দেখে বুঝতে পারে সংখ্যায় আমরা অনেক বেশি।’
একদিকে রাসূল (সা) কান্নায় বিগলিত হয়ে মোনাজাত করেছেন, অন্যদিকে সমসাময়িক সব ধরনের যুদ্ধ কৌশলও তিনি প্রয়োগ করেছেন। মুসলমান যদি আবার তাদের হারানো বিজয় ফিরিয়ে আনতে চায়, তাহলে দোয়া এবং কৌশল দুটোই সঙ্গে করে এগোতে হবে।
হে আল্লাহ, বদরের চেতনায় মুসলমান যেভাবে বিজয়ী হয়েছিল আজকের মুসলমানদেরও সেভাবে বিজয় অর্জন করার তাওফিক দিন আল্লাহুম্মা আমিন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar