April 29, 2026, 8:46 am
শিরোনামঃ
হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান তারাকান্দা জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়মিল কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি হারুণ, সম্পাদক তরিকুল ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনুমোদনহীন ইটভাটা চালানোয় জরিমানা, নোয়াখালীতে দুই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ এলাকাবাসীর অভিযোগ।। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ২ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোয়াবই ও আহম্মদপুর তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বৈরাগ ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান চেয়ারম্যান প্রত্যাশী অ্যাডভোকেট লোকমান শাহ ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরে নৌকা ঘাটে নৌকায় বসা নিয়ে সংঘর্ষে নিহত ১ জন কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাটুসমান জলাবদ্ধতা মাগুরার শ্রীপুরের একমাত্র শিল্প প্রতিষ্ঠান ‘স্টাইলস্মিথ সান অ্যাপারেলস লিমিটেড’ এর মালিক পক্ষকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ ও স্থানীয় এলাকাবাসীরা। রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা/প্রাণনাশের হুমকির অভিযোগ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন নাসিরনগর তথা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব সৈয়দ আবদাল আহমদ মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগ: প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ লালপুরে অভিযানে জরিমানা ১ লাখ: ডিজেল সরবরাহ ও বালু উত্তোলনে দৌরাত্ম্য শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড (ওয়াপদা গেইটের) সামনে সড়কের বেহাল দশা,দুর্ঘটনার ঝুঁকিতে প্রতিদিনের চলাচল ঝালকাঠির মরিচবুনিয়ায় জমি নিয়ে বিরোধে সকালে জগড়া রাতে গরুর গো খাদ্যে আগুন
Notice :

চিন্ময়ের আইনজীবীদের দাঁড়াতে না দেয়ার অভিযোগ!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চিন্ময়ের আইনজীবীদের দাঁড়াতে না দেয়ার অভিযোগ!

 

 

চিন্ময় কৃষ্ণ দাশের পক্ষে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীও দাঁড়াননি। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অভিযোগ – মামলা, হামলা এবং হুমকি দিয়ে আদালতে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেয়া হয়নি।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে আদালতে নেয়া হয়নি। তার এবং তার আইনজীবীদের অনুপস্থিতিতেই জামিনের শুনানির পরবর্তী তারিখ (২ জানুয়ারি) নির্ধারণ করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত৷
সনাতনী জাগরণ জোট এক বিবৃতিতে ইসকন নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবীকে জামিন আবেদনের জন্য দাঁড়াতে না দেয়ার অভিযোগ করেছে৷ বিবৃতিতে বলা হয়, “ইতিমধ্যে যেসব আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে ৭০ জনকে মামলার আসামি করা হয়েছে। অন্য যারা আছেন, তাদের হুমকি দেয়া হচ্ছে।” বিষয়টিকে আইনের শাসন ও মানবাধিকারের চরম পরিপন্থি হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরো দাবি করা হয়,” অদৃশ্য চাপে আদালত তার জামিন শুনানিতে দেরি করছেন। আদালত ২০২৫ সালের ২ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।”
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রশ্ন, ‘‘তাহলে সরকার কী চায়? বাংলাদেশের বিচার ব্যবস্থা কি স্বাধীন? এভাবে চললে বাংলাদেশের সনাতনীসহ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি গৌরাঙ্গ দাস প্রভু বলেন,” আসলে আমাদের ৭০ জনের বেশি হিন্দু আইনজীবীকে মামলায় আসামি করায় তারা কেউ আদালতে যেতে পারেননি। তারপরও আমরা ঢাকা থেকে আইনজীবী আনার পরিকল্পনা করেছিলাম। কিন্তু একদিন আগে থেকেই ‘তারা‘ হুমকি দিতে থাকে। সকালে আদালত এলাকায় ‘ওই আইনজীবীরা’ মিছিল বের করে, ফলে আমাদের পক্ষে আইনজীবী দেয়া সম্ভব হয়নি।” এ সময় দুজন আইনজীবীর নাম উল্লেখ করে তার ওপর হামলা এবং অন্য জনের ভয়ে আত্মগোপনে থাকার কথাও বলেন গৌরাঙ্গ দাস প্রভু, ‘‘এর আগে আইনজীবী রিগ্যান আচার্যের চেম্বারে হামলা হয়েছে। তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করা হয়। আইনজীবী শুভাশীষ ভয়ে আত্মগোপনে আছেন।”
তারা বৈষম্যের শিকার- এমন অভিযোগও উঠে আসে তার কথায়, “৫ আগস্টের ছাত্র-জনতার অভুত্থানের মূল বিষয় হলো বেষম্যহীন রাষ্ট্র । অথচ আমরা এখন বৈষম্যের শিকার।”
চট্টগ্রাম মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া মনে করেন, ‘‘কোনো আইনজীবীকে আসতে দেয়া হয়নি এই অভিযোগ ঠিক নয়।” তিনি বলেন, ‘‘চিন্ময় দাশের পক্ষে আদালতে কোনো আইনজীবী আসেননি। জামিন আবেদনের জন্য মামলাটি এক নাম্বারে ছিল। কিন্তু আদালত বার বার ডাকার পরও চিন্ময় দাশের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।”
মফিজুল হক ভুঁইয়ার দাবি, “আদালত এলাকায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল। আমি নিজেও কোতোয়ালী থানার ওসির সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যাপারে আগেই নিশ্চিত হয়েছি। নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল। কিন্তু চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী না আসলে কী করা যাবে?”
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর পক্ষের কোনো আইনজীবী না এলেও মঙ্গলবার চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে অনেক আইনজীবী মিছিল করেছেন৷ সেই প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া বলেন,” আদালত এলাকায় তো আইনজীবীরা মিছিল করেন। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মিছিল করে। এটা অতীতেও হয়েছে।”
সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি গৌরাঙ্গ দাস প্রভুর বক্তব্যে উঠে আসা আহত আইনজীবীর প্রসঙ্গে তিনি বলেন,” আইনজীবীদের ওপর তো হামলা হয়। আইনজীবী সাইফুল ইসলামকে তো হত্যাই করা হলো।”
মঙ্গলবার চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় সকাল থেকেই চট্টগ্রাম আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আদালত এলাকার বিভিন্ন অংশে অবস্থান নেন। আইনজীবী সমিতির নেতা ও সাধারণ আইনজীবীদের একাংশকে সকালে আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায়।
সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি গৌরাঙ্গ প্রভু চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইয়ার মন্তব্য প্রত্যাখান করে তিনি বলেন, সনাতনী আইনজীবী, আওয়ামী আইনজীবী ও চিন্ময় প্রভুর আইনজীবী তথ্য যারা চিন্ময় প্রভুর পক্ষে লড়বে তাদের অনেককেই হুমকি দিয়েছে আদালতে না আসতে। তারা যদি হুমকি দেন, তাহলে আসবে কেমনে? অন্যায়ভাবে সনাতনী আইনজীবী ও সাধারণ মানুষকে মামলার আসামি করা হচ্ছে এবং অবৈধভাবে আটক করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar