April 29, 2026, 4:07 am
শিরোনামঃ
হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান তারাকান্দা জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়মিল কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি হারুণ, সম্পাদক তরিকুল ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনুমোদনহীন ইটভাটা চালানোয় জরিমানা, নোয়াখালীতে দুই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ এলাকাবাসীর অভিযোগ।। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ২ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোয়াবই ও আহম্মদপুর তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বৈরাগ ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান চেয়ারম্যান প্রত্যাশী অ্যাডভোকেট লোকমান শাহ ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরে নৌকা ঘাটে নৌকায় বসা নিয়ে সংঘর্ষে নিহত ১ জন কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাটুসমান জলাবদ্ধতা মাগুরার শ্রীপুরের একমাত্র শিল্প প্রতিষ্ঠান ‘স্টাইলস্মিথ সান অ্যাপারেলস লিমিটেড’ এর মালিক পক্ষকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ ও স্থানীয় এলাকাবাসীরা। রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা/প্রাণনাশের হুমকির অভিযোগ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন নাসিরনগর তথা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব সৈয়দ আবদাল আহমদ মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগ: প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ লালপুরে অভিযানে জরিমানা ১ লাখ: ডিজেল সরবরাহ ও বালু উত্তোলনে দৌরাত্ম্য শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড (ওয়াপদা গেইটের) সামনে সড়কের বেহাল দশা,দুর্ঘটনার ঝুঁকিতে প্রতিদিনের চলাচল ঝালকাঠির মরিচবুনিয়ায় জমি নিয়ে বিরোধে সকালে জগড়া রাতে গরুর গো খাদ্যে আগুন
Notice :

প্রভাব খাটিয়ে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে মসজিদ কমিটির সভাপতি হওয়ার অভিযোগ

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

প্রভাব খাটিয়ে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে মসজিদ কমিটির সভাপতি হওয়ার অভিযোগ

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারের বিরুদ্ধে দলের প্রভাব খাটিয়ে ফ্যাসিস্ট কায়দায় বসুরহাট কেন্দ্রীয় মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার ২৯ অক্টোবর রাতে এমন অভিযোগ করেন খোদ নবঘোষিত কোম্পানীগঞ্জ বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য মো.রফিক উল্যাহ। এর আগে, গত সোমবার ২৮ অক্টোবর বিকেলে এই মসজিদ কমিটি ঘোষণা করা হয়।

পরে একই দিন রাত ফোনে ৮টার দিকে জেলা বিএনপির সদস্য মো.রফিক উল্যাহ তার নিজের ফেসবুক আইডি থেকে ঘোষিত কমিটিকে ফ্যাসিস্ট কায়দায় গঠন করা হয়েছে বলে অভিযোগ করে লিখেন, এই কমিটিতে তিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী নই। উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে জেলা বিএনপি নেতার এমন স্ট্যাটাসে এলাকা জুড়ে তোলপাড় চলছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। বিষয়টি টক অব দ্যা কোম্পানীগঞ্জ-এ পরিণত হয়েছে।

বিএনপি নেতা রফিক ফেসবুক পোস্টে আরও লিখেন,বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের মুসুল্লীদের মতামতকে উপেক্ষা করে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম শিকদার মসজিদ কমিটির সভাপতি হয়। একই সাথে ফ্যাসিস্ট মির্জার দোসর জসীম উদ্দিনকে সেক্রেটারি করে। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন গত সোমবার ২৮ অক্টোবর বাদ আছর বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে এই কমিটি ঘোষণা করে। কমিটিতে আমাকে সিনিয়র সহ-সভাপতি করে । ফ্যাসিস্ট কায়দায় গঠিত কমিটিতে আমি সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী নই। আমি সম্মানিত মুসুল্লিদের সাথে থেকে মসজিদের সার্বিক কার্যক্রমে আগ্রহী।

যোগাযোগ করা হলে নোয়াখালী জেলা বিএনপির সদস্য মো.রফিক উল্যাহ ফেসবুক স্ট্যাটাস দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, হাজার হাজার মসু্ল্লির মতামতকে উপেক্ষা করে বল প্রয়োগ করে যে কমিটি দেয় তা অবশ্যই ফ্যাসিস্ট।

অপর এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন প্রভাব খাটিয়ে এই কমিটি দেন। এই মসজিদে শুক্রবারে জুমার নামাজে ১৫-২০ হাজার মুসল্লি হয়। নতুন কমিটির সভাপতি বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি নয়।

বিএনপি নেতা রফিক অভিযোগ করে আরও বলেন, আমার পোস্ট যদি মিথ্যা হয়। আমি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছি দল আমার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নিবে। আপনারা তদন্ত করে দেখেন। উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদারের বাড়ি এই মসজিদ থেকে ১০ কিলোমিটার দূরে। উনাকে ওখান থেকে এসে এখানে কেন মসজিদ কমিটির সভাপতি হতে হবে। বসুরহাট পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। এখানে হাজার হাজার লোক আছে। কেন তাদেরকে বাদ দিয়ে আমাদের জোরপূর্বক করতে হবে।

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটা তাদের এলাকা। এখানে গত ১৭-১৮ বছর তৃণমূলের কর্মিরা অনেক নিগৃহীত নির্যাতিত হয়েছে। আমরা বসুরহাট এলাকায় ব্যবসা করি। আমরা কত রকমের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট কায়দায় যদি আমরাও দলখ করি। কেন মানব? তারা দলের নাম বিক্রি করতেছে। দলের দায়িত্বশীল হিসেবে তারা দায়িত্বশীল আচরণ করে নাই। বসুরহাট বাজারের ব্যবসায়ীরা এবং মুসল্লিরা এটা মনে করে। অন্যায়টা বড় হওয়ায় প্রতিবাদটা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে হয়েছে। তারা উপজেলার শীর্ষ নেতা অন্যরা ভয়ে প্রতিবাদ করবেনা। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের পদ পদবীর ভয় আছে। আমার দলীয় পদ তাদের কাছে নেই। তারা চাইলেও আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেনা। আমার জেলার সিনিয়র নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আর আমি দোষী সাব্যস্ত হলে সিনিয়র নেতৃবৃন্দ ব্যবস্থা নেক। এতে আমার কোনো আপত্তি থাকবেনা।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, সকলের অনুরোধে উপজেলা বিএনপি, জামায়াত ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। ওনার মনঃপূত হয়নি এজন্য তিনি পদত্যাগ করছে।  এটা তার ব্যাপার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার বলেন, দলীয় দৃষ্টি ভঙ্গি থেকে কোন কমিটি করা হয়নি। আমাকে যে সভাপতি করবে এটা আমি জানতাম না। এর আগে, আওয়ামী লীগের লোকজন ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা জীবনে কোন দিন মসজিদে বসে কমিটি করে নাই। মির্জার অফিস থেকে একটি কমিটি করে পাঠানো হতো,ইমাম সাহেব নামাজ শেষে কমিটি পড়ে শুনিয়ে দিতেন। গত তিন মাস যাবত মসজিদের কার্যক্রম অনেকটা চলছে না। কেউ দায়িত্ব নিচ্ছেনা।  পরে এখানে ব্যবসায়ী সমিতির সভাপতি,জামায়াতের পৌর আমির ও বাজারের ব্যবসায়ীরা ও মুসল্লিদের সাথে পরামর্শ করে এই কমিটি ঘোষণা করা হয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে বিএনপির আহ্বায়ক হিসেবে এখানে সভাপতি করা হয়নি।  আমি এই মসজিদের নিজে একজন মুসল্লি। যেহেতু আমরা বাজারের ওপর থাকি, এই মসজিদেই আমরা নামাজ পড়ি। আছরের নামাজের পরে ৩০০-৪০০ লোকের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়। যেহেতু রফিক বিরোধীতা করতে পারছে সেহেতু এটি ফ্যাসিস্ট আকার হয় না। আমি নিজে তার স্ট্যাটাসে লাইক দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar