:::শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-০১:::
মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ ১৩:০৫ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত মৌলভীবাজার রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর অফিসের সামন হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলাল (৫৫), পিতা-মৃত ছন্দু মিয়া, স্থায়ী: গ্রাম-সুজাতপুর, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-ফুলবাড়ী (উকিলবাড়ী রোড), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হইতে ১০(দশ) কেজি গাঁজা, মূল্য অনুমান ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন।
শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।