May 6, 2026, 8:11 am
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ চিপস খেতে নয়, ইয়াবা আনতেই নোয়াখালীতে এসেছিল আফসার! ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত গণমাধ্যম সপ্তাহে সাংবাদিকদের ১৪ দফা দাবি: নকলায় র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৪ জন আটক হাওরের ক্ষতিগ্রস্থ ধানচাষিদের অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে: জাতীয় কৃষক সমিতি বাঙ্গরায় নিজ ঘর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহ জালাল গ্রেপ্তার তারাকান্দায় তদন্ত কমিটি গঠন ফার্মাসিস্টের ‘ভুল চিকিৎসায়’ বৃদ্ধের মৃত্যু অভিযোগ, কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে মানহানীকর বক্তব্য, ভুল স্বীকার করে সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন সেলিমুজ্জামান এম,পি ও বাবর এম,পি ব্যবসায়ী ও কৃষকদের কল্যাণে কাজ করছে বিএনপি: এমপি ফয়সল মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক প্রভাবে ও মব তৈরি করে বৈধ ব্যবসায় বাঁধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। সাহেবের ঘাটে নিষেধাজ্ঞা অমান্য: ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা নরসিংদীতে ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার নরসিংদীর শিবপুরে আলীম উদ্দিনকে রাজস্ব সম্মাননা স্মারক প্রদান। মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গরু আনতে গিয়ে আর ফেরা হলো না, বজ্রপাতে প্রাণ হারালেন গৃহবধূ বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম জনগণের অধিকার রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার এমপি ফয়সলের মুকসুদপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন দিঘলিয়ায় সাংবাদিক শামীম আহমেদের ওপর নৃশংস হামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার শিরোনাম: ফেনীতে সরকারি আদেশ তুচ্ছ করে চলছে কোচিং: ‘লুকোচুরি’ বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস এডিসির নিজ বাড়িতে গাঁজা চাষ: কুমিল্লায় ৪ গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন, শুভেচ্ছা জানিয়েছেন হাসান মেহেদী সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে মহানগর শ্রমিক কল্যাণের শোক ৫ মে মহামতি কার্ল মার্কসের ২০৮তম জন্মবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার কোরআন শরীফ অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কর্তন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ শহীদ জননী জাহানারা ইমামের ৯৭তম জন্মবার্ষিকী আজ রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লীকে হত্যা’ ঘটনার পরপরই আসামি গ্রেফতার ধর্মীয় ইবাদত যাকাত নিয়ে অবমাননা;বাংলাদেশ কংগ্রেস মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এর নিন্দা ও বিবৃতি
Notice :

নড়াইলের ওপর দিয়ে প্রবাহিত প্রমত্তা মধুমতি নদী ভাঙনের কবলে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

 

নড়াইলের ওপর দিয়ে প্রবাহিত প্রমত্তা মধুমতি নদীর ভাঙনের কবলে পড়েছে লোহাগড়া উপজেলার চাঁচাই গ্রামসহ শত বছরের কবরস্থান। এর মধ্যে বেশকিছু কবর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কিছু কবরের হাড়গোড় তুলে নিয়ে অন্যত্র কবর দিয়েছেন স্বজনরা। এছাড়া এই গ্রামের বেশকিছু বসতবাড়িও নদীগর্ভে চলে গেছে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কবরস্থানসহ গ্রামের অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, স্থানীয় সূত্রে জানা গেছে, শত বছর আগে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ও ধানাইড় গ্রামসহ আশেপাশের এলাকাবাসীর চেষ্টায় কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়। শত বছরে এই কবরস্থানে কয়েকটি প্রজন্মের স্বজনরা চিরনিদ্রায় শায়িত আছেন। এই এলাকার মানুষের আবেগ-অনুভূতি ও ভালোবাসা জড়িয়ে রয়েছে কবরস্থান ঘিরে। সুযোগ পেলেই গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে তাদের বাপ-দাদাসহ স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া করেন। এছাড়া দেশ-বিদেশে অবস্থানরত এই দু’টি গ্রামের লোকজনও বাড়িতে এসে ছুটে যান কবরস্থানে। তারা তাদের বাপ-দাদাসহ আপনজনদের শেষ স্মৃতি কবর দেখতে এবং জিয়ারত করে মানসিক তৃপ্তি নিয়ে বাড়িতে ফিরে আসেন।
চাঁচাই গ্রামের বাসিন্দা আফজাল সিকদার নিশান বলেন, এই কবরস্থানটি দু’টি গ্রামবাসীর সহযোগিতায় আমার দাদা প্রতিষ্ঠা করেছিলেন। কবরস্থানটিতে শত শত মানুষ চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। ২০২৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় চাঁচাই কেন্দ্রীয় কবরস্থানের প্রায় ৫০০ গজ পশ্চিমে নদী শাসন প্রক্রিয়ায় জিওব্যাগ ফেলার কারণে নদীর গতিপথ কবরস্থানের দিকে ধাবিত হয়। ফলে কবরস্থান আজ বিলুপ্তপ্রায়। গ্ৰামের অনেক পরিবার তার স্বজনদের শেষ স্মৃতিটুকু ধরে রাখতে হাড়গোড় ও কঙ্কাল খুঁড়ে নিয়ে অন্যত্র কবরস্থ করছেন। এরমধ্যে বেশ কয়েকটি কবর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জরুরিভাবে কবরস্থানটি সংরক্ষণ করা না হলে এই এলাকার মানুষের পূর্ব-পুরুষের স্মৃতি সম্বলিত কবরগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এই গ্রামের সন্তান বুলবুল সিকদার বলেন, আমাদের কবরস্থানটি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি গ্রামের বসতবাড়ি, বনাঞ্চল ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পানি উন্নয়নবোর্ড যদি দ্রুত জিওব্যাগ ফেলে প্রতিরোধ করে তাহলে কবরস্থানটি রক্ষা করা সম্ভব হবে। নদী ভাঙনের কারণে কবরস্থানের পাশের নির্মিত নতুন পাঁকা রাস্তা, ফসলি জমি ও আশেপাশের প্রায় এক হাজার জনবসতি হুমকির মুখে। ৬ নম্বর জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন বলেন, এরই মধ্যে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম কবরস্থান পরিদর্শন করেছেন। আশা করছি, তিনি দ্রুত সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্বল কুমার সেন বলেন, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচাই গ্রামের শত বছরের কবরস্থানটি নদী ভাঙনের কবলে পড়েছে। এছাড়া গ্রামেও কিছু কিছু স্থানে ভাঙন শুরু হয়েছে। জিওব্যাগ দিয়ে প্রাথমিকভাবে ভাঙন প্রতিরোধ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। পরবর্তীতে প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar