April 29, 2026, 3:52 am
শিরোনামঃ
হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান তারাকান্দা জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়মিল কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি হারুণ, সম্পাদক তরিকুল ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনুমোদনহীন ইটভাটা চালানোয় জরিমানা, নোয়াখালীতে দুই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ এলাকাবাসীর অভিযোগ।। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ২ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোয়াবই ও আহম্মদপুর তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বৈরাগ ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান চেয়ারম্যান প্রত্যাশী অ্যাডভোকেট লোকমান শাহ ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরে নৌকা ঘাটে নৌকায় বসা নিয়ে সংঘর্ষে নিহত ১ জন কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাটুসমান জলাবদ্ধতা মাগুরার শ্রীপুরের একমাত্র শিল্প প্রতিষ্ঠান ‘স্টাইলস্মিথ সান অ্যাপারেলস লিমিটেড’ এর মালিক পক্ষকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ ও স্থানীয় এলাকাবাসীরা। রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা/প্রাণনাশের হুমকির অভিযোগ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন নাসিরনগর তথা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব সৈয়দ আবদাল আহমদ মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগ: প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ লালপুরে অভিযানে জরিমানা ১ লাখ: ডিজেল সরবরাহ ও বালু উত্তোলনে দৌরাত্ম্য শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড (ওয়াপদা গেইটের) সামনে সড়কের বেহাল দশা,দুর্ঘটনার ঝুঁকিতে প্রতিদিনের চলাচল ঝালকাঠির মরিচবুনিয়ায় জমি নিয়ে বিরোধে সকালে জগড়া রাতে গরুর গো খাদ্যে আগুন
Notice :

মাননীয় অর্থ প্রতিমন্ত্রীর দপ্তর অর্থ মন্ত্রণালায়

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম

প্রেস রিলিজ

‘গাছ ঘূর্ণিঝড় থেকে উপকূলীয় মানুষকে রক্ষা করে’ /

‘জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য’- অর্থ প্রতিমন্ত্রী

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, আমাদের পৃথিবীটা পরিবেশ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। আমাদের বাসস্থান একটায়। বৃক্ষ রোপণের গুরুত্বপূর্ণ অনুধাবন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫২ বছর আগে ১৯৭২ সালে ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেন। এবং তিনি প্রত্যক্ষেই বৃক্ষরোপণের আহ্বান জানান।

তিনি বলেন, বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় হয়, গাছ সেখান থেকে উপকূলীয় মানুষের রক্ষা করে। প্রতিবার আমরা দেখি সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, কারণ সেখানে অনেক গাছ আছে। আমরা আমাদের এই অঞ্চলের উপকূলে গাছের চারা রোপণ করে মানুষকে রক্ষা করতে চাই। সকলকে উদ্বুদ্ধ করতে হবে যেন, পরিবেশ রক্ষায় আমরা সবাই মিলে অংশগ্রহণ করি।

আজ শনিবার (১৩ জুলাই) “সবুজে সাজাই দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা পৃথিবীতে থাকবো না তবে যে গাছগুলো আমরা রোপণ করবো সেগুলো যুগ যুগ ধরে রয়ে যাবে। পৃথিবীকে অক্সিজেন দিবে। জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষা করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

এসময় ব্র্যাকের উদ্দেশ্যে তিনি বলেন, ব্র্যাকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান বৃক্ষরোপণের মতো কর্মসূচীর আয়োজন করেছে যা অত্যান্ত প্রশংসনীয়। আশা করি ব্র্যাক সব সময় মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে। আর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান সমুহের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে।

এসময় অনুষ্ঠানে ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় আনোয়ারা ইউএনও মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক, পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী। ব্র্যাকের পক্ষ থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সম্মানিত উর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড মো. আলাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ব্র্যাকের পক্ষ থেকে সবুজে সাজাই দেশ এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরণ করেন। সমগ্র বাংলাদেশে পরিবেশ রক্ষায় ব্র্যাক কর্তৃক ১০ লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানায় ব্র্যাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar