April 29, 2026, 3:12 am
শিরোনামঃ
হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান তারাকান্দা জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়মিল কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি হারুণ, সম্পাদক তরিকুল ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনুমোদনহীন ইটভাটা চালানোয় জরিমানা, নোয়াখালীতে দুই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ এলাকাবাসীর অভিযোগ।। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ২ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোয়াবই ও আহম্মদপুর তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বৈরাগ ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান চেয়ারম্যান প্রত্যাশী অ্যাডভোকেট লোকমান শাহ ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরে নৌকা ঘাটে নৌকায় বসা নিয়ে সংঘর্ষে নিহত ১ জন কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাটুসমান জলাবদ্ধতা মাগুরার শ্রীপুরের একমাত্র শিল্প প্রতিষ্ঠান ‘স্টাইলস্মিথ সান অ্যাপারেলস লিমিটেড’ এর মালিক পক্ষকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ ও স্থানীয় এলাকাবাসীরা। রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা/প্রাণনাশের হুমকির অভিযোগ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন নাসিরনগর তথা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব সৈয়দ আবদাল আহমদ মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগ: প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ লালপুরে অভিযানে জরিমানা ১ লাখ: ডিজেল সরবরাহ ও বালু উত্তোলনে দৌরাত্ম্য শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড (ওয়াপদা গেইটের) সামনে সড়কের বেহাল দশা,দুর্ঘটনার ঝুঁকিতে প্রতিদিনের চলাচল ঝালকাঠির মরিচবুনিয়ায় জমি নিয়ে বিরোধে সকালে জগড়া রাতে গরুর গো খাদ্যে আগুন
Notice :

আমেরিকার নিউইয়র্কে চট্টগ্রাম সমিতি কর্তৃক ব্যারিস্টার মনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আমেরিকার নিউইয়র্কে চট্টগ্রাম সমিতি কর্তৃক
ব্যারিস্টার মনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান

বিশিষ্ট আইনজীবী, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার এবং চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ও গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মনোয়ার হোসেনের সম্মানে চট্টগ্রাম এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক-এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সমস্যা, চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক চট্টগ্রাম উৎসব বিষয়ে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা আয়োজন করা হয়।
গতকাল ১৮ নভেম্বর আমেরিকার নিউইয়র্ক ব্রকলিনস্থ চট্টগ্রাম সমিতির নিজস্ব ভবনে সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি ব্যারিস্টার মনোয়ার হোসেনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন চট্টগ্রাম সমিতির দুইবারের সাবেক সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এবং ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির বর্তমান ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য কাজী সাখাওয়াত হোসেন আজম।

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মনোয়ার হোসেন চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার কার্যকরী পরিষদ এবং সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিশ্বব্যাপী চট্টগ্রামের অধিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। নানা ধরনের ব্যবসা এবং বিভিন্ন পেশায় চট্টগ্রামবাসীরা সুনাম অর্জন করেছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা চট্টগ্রামবাসীদের একটি ছাতার নিচে সমবেত করার একটি উদ্যোগ অতীতে নেয়া হলেও কোভিড মহামারীতে সেই উদ্যোগে ভাটা পড়ে। জনাব মনোয়ার এই উদ্যোগটি আবারো সচল করার প্রস্তাব দিলে উপস্থিত সকলে তা সমর্থন করেন।

জনাব মনোয়ার তাঁর বক্তব্যে চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবিরাম সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, পরবর্তী প্রজম্মকে আমাদের এই সংগ্রামের অংশীজন করতে হবে। চট্টগ্রাম এখনো নানাভাবে অবহেলিত, এই অবহেলা থেকে মুক্তি পেতে হবে। সম্মিলিতভাবে দেশে এবং বিদেশ থেকে এই ব্যাপারে চাঁটগাঁবাসীদের সোচ্চার হবার আহ্বান জানান তিনি। তিনি চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিগত ৭ বছর ধরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত মেগা প্রকল্পের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও এর ফলাফল পেতে সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দর ও বিদ্যুৎ কর্তৃপক্ষের যথাযথ সমন্বিত প্রয়াসের বিকল্প নেই। এছাড়া চট্টগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষিত কালুরঘাট নতুন সেতুর দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা চট্টগ্রাম উন্নয়নের জন্য ব্যারিস্টার মনোয়ার হোসেনের দীর্ঘদিনের অবদানকে এবং ত্যাগকে এবং এখনো তিনি নাগরিক ফোরাম গঠন করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেজন্য ধন্যবাদ জানান। চট্টগ্রামকে এগিয়ে নেয়ার জন্য ব্যারিস্টার মনোয়ার ও তাঁর সহযোদ্ধাদের উদ্যোগে আশির দশক থেকে বৃহত্তর চট্টগ্রামের প্রতি তৎকালীন সরকারের অবহেলার প্রতিবাদে ও এর পরিকল্পিত উন্নয়নের যে উত্তাল ও সার্বজনীন আন্দোলন সংগ্রাম কমিটির মাধ্যমে করা হয়েছিল সেটি সময়ের দাবি ছিল। সেটি না হলে চট্টগ্রাম আরো অনেক পিছিয়ে থাকতো। চট্টগ্রাম উন্নয়ন জন্য যারা আন্দোলন করেছিলেন তারা কোন পদ কিংবা ক্ষমতার জন্য কিংবা সুযোগ-সুবিধা আদায়ের জন্য কিছু করেননি, বরং সুবিধাও ভোগ করেননি। তারা নিঃস্বার্থভাবে চট্টগ্রামের জন্য কাজ করে গেছেন।

অনুষ্ঠানে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন এনাম চৌধুরী, কামাল হোসেন মিঠু, খোকন কে চৌধুরী, হাজী টি আলম, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ ফোরকান, অ্যাডভোকেট আবদুল হামিদ, সাইফুল আলম, মাস্টার কলিমুল্লাহ, নওশাদ কামাল, পল্লব রায়, মোহাম্মদ মানু, কাজী ইকবাল, কাজী ইমরান ও মোহাম্মদ তারেক প্রমুখ।

সভাপতির বক্তব্যে জনাব আবু তাহের ব্যারিস্টার মনোয়ার হোসেনকে তার চট্টগ্রামের উন্নয়নের জন্য ত্যাগ এবং তার প্রচেষ্টার জন্য চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং তিনি বলেন, তার আকাক্সিক্ষত চট্টগ্রামে আন্তর্জাতিক তথা চট্টগ্রাম সমিতিগুলোর মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক উৎসব আয়োজন করা। এটি সম্ভব করতে সবাই একসাথে কাজ করবে বলে তিনি জানান। সভাশেষে সকলকে সমিতির পক্ষ থেকে নৈশভোজ দিয়ে আপ্যায়িত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar