মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ০২ নং ওয়ার্ডের বাসিন্ধা ও এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনের মেঝো ভাই, কচুয়া বাজারে মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান হাওলাদার এখন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছে। কিছু দিন যাবত রহমান ঢাকায় সরকারি ক্যান্সার হাসপাতালে ও বেসরকারি হাসপাতাল বিআরবি ও লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য বিভিন্ন টেস্ট করা ও ঔষধ ক্রয়ে যে টাকা ছিল তা শেষ। টাকার অভাবে ভাল বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে পারেনি। তিনি এখন বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। জরুরি ভিত্তিতে রহমানকে রেডিও থেরাপি ও কেমো থেরাপি দেয়া সহ অপারেশন করা জরুরি।
বিধায় অনেক টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা কোন দিনই সম্ভব নয় ।
তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের কাছে আমাদের আকুল আবেদন—
যে, যতটুকু পারেন, সামান্য হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আপনার ছোট্ট সহযোগিতাও হতে পারে একটি জীবনের আশার আলো।
📞 যোগাযোগ: বিকাশ নাম্বার
এইচ এম নাসির উদ্দিনঃ ভাই 01786137083
আসিফ ছেলেঃ 01719126520
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com