সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়গণের বদলিজনিত বিদায় সংবর্ধনা
সিলেট, ০৭ মে ২০২৬ : সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো. মুশফেকুর রহমান মহোদয়ের পুলিশ অধিদপ্তর, ঢাকায় এবং জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের নৌ পুলিশ ইউনিটে বদলি হওয়ায় বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুর ১৩:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেটে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিদ্বয়কে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এসময় ডিআইজি কার্যালয়ের কনস্টেবল হতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বক্তারা জনাব মো. মুশফেকুর রহমান মহোদয়ের সাথে কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর নেতৃত্ব, কর্মনিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি উভয় কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিদায়ী বক্তব্যে জনাব মো. মুশফেকুর রহমান মহোদয় সিলেট রেঞ্জে দায়িত্ব পালনকালে সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, সততা ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট; জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট; জনাব মো. হাসান নাহিদ চৌধুরী, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত দায়িত্বে), পুলিশ সুপার, আরআরএফ, সিলেট; জনাব মো. তারেক মাহমুদ, পুলিশ সুপার, হবিগঞ্জ; জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট; জনাব মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এঅ্যান্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট; জনাব রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট),রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট; জনাব মো. রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট এবং অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেটসহ অত্র কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com