ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক প্রভাবে ও মব তৈরি করে বৈধ ব্যবসায় বাঁধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে।
গত রোববার সকালে উপজেলার হবিরবাড়ির কাশঁরে রেনেটা ফার্মাসিটিক্যাল কারখানার মালামাল বের করতে গেলে বাঁধা দেওয়া হয়। এসময় কয়েকটি কভার্ডভ্যান ভাংচুর করা হয়। এ ঘটনায় কারখানার কার্যাদেশ পাওয়া যমুনা এন্টারপ্রাইজের মালিক নূরে আলম বাদী হয়ে ভালুকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, বর্তমান এমপি পরিচয়ে মইন শেখ, মতিউর ইসলাম, জিয়া সরকারসহ বেশ কয়েক চাঁদাদাবি করেন। তাদের চাহিদাকৃত চাঁদা না দেওয়ায় রেনেটা ফার্মাসিটিক্যাল থেকে মালামাল বের করতে দেয়নি। ঘটনাস্থলে পুলিশ আসলেও চাঁদাবাজদের কাছে অসহায় হয়ে পড়ে। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে ঘটরস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করেছে। লিখিত অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।