গণমাধ্যম সপ্তাহে সাংবাদিকদের ১৪ দফা দাবি: নকলায় র্যালি ও আলোচনা সভা
গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি তুলে ধরে শেরপুরের নকলা উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএমএসএফ নকলা উপজেলা শাখা কার্যালয়ে নকলা হলচত্তর মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আলোকিত সকাল পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি মো: ফিরোজ উদ্দিন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শাফিউজ্জামান রানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আজকের পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ, বিজয় টিভির সাংবাদিক ইউসুফ আলী মন্ডল, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক শফিউল আলম লাভলু, প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক নাহিদুল ইসলাম রিজন, শেরপুর জেলা প্রতিনিধি নিউজ ২১-এর সাংবাদিক শান্ত রায়, মোহনা টিভির সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান, রাইসুল ইসলাম রিফাত, জহিরুল ইসলাম,সাংবাদিক সজিবসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
সভাপতির বক্তব্যে তিনি গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন, তথ্যপ্রাপ্তির অধিকার বাস্তবায়নসহ ১৪ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না।”
সভায় সকল বক্তারা দ্রুত সময়ের মধ্যে ১৪ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে ১৪ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।