সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে
মহানগর শ্রমিক কল্যাণের শোক
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মর্মান্তিক সংঘর্ষে ৮ জনের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এধরণের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এবং নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষয়ক্ষতি দাবী করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়। আল্লাহ তায়ালা নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সইবার তাওফিক দান।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com