ভান্ডারিয়াতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব গোসল করতে গিয়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় গোসল করতে গিয়ে গাছচাপায় পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) উপজেলার রাজপাশা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের নাঙ্গলের খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারুল বালা ওই এলাকার মৃত্যু লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে পারুল বালা বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান। গোসল করার এক পর্যায়ে হঠাৎ ঘূর্ণিঝড়ের তান্ডব শুরু হলে খালের পাশে থাকা একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত পারুল বালা চার ছেলে এক মেয়ে রেখে গেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com