লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক
নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামে এক রাতেই মসজিদ, মাজারসহ অন্তত ৪টি স্থানে চুরির ঘটনা ঘটেছে। ২৭ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এসব চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুবাই প্রবাসী মোজাম্মেলের বাড়িতে চুরি হয়। তার পিতা জামাল শেখ। চোরেরা ঘরে থাকা স্বর্ণালংকার ও কাসার জিনিসপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা। জানা গেছে, ঘটনার সময় তার স্ত্রী শিরীনা খাতুন বাড়িতে ছিলেন না; তিনি আগের সন্ধ্যায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এছাড়া ইন্তাজ আলীর ছেলে বিপ্লবের একটি চার্জার ভ্যান বাড়িতে চার্জে দেওয়া অবস্থায় ছিল, সেটিও চুরি হয়ে যায়।
অন্যদিকে, হযরত ইমাম শাহ আলম (রহ.) মাজারে দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে বুধপাড়া জামে মসজিদ থেকেও আইপিএসের ব্যাটারি ও দানবাক্সের টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি
নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামে এক রাতেই মসজিদ, মাজারসহ অন্তত ৪টি স্থানে চুরির ঘটনা ঘটেছে। ২৭ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এসব চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুবাই প্রবাসী মোজাম্মেলের বাড়িতে চুরি হয়। তার পিতা জামাল শেখ। চোরেরা ঘরে থাকা স্বর্ণালংকার ও কাসার জিনিসপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা। জানা গেছে, ঘটনার সময় তার স্ত্রী শিরীনা খাতুন বাড়িতে ছিলেন না; তিনি আগের সন্ধ্যায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এছাড়া ইন্তাজ আলীর ছেলে বিপ্লবের একটি চার্জার ভ্যান বাড়িতে চার্জে দেওয়া অবস্থায় ছিল, সেটিও চুরি হয়ে যায়।
অন্যদিকে, হযরত ইমাম শাহ আলম (রহ.) মাজারে দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে বুধপাড়া জামে মসজিদ থেকেও আইপিএসের ব্যাটারি ও দানবাক্সের টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com