ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
জানা গেছে,ময়মনসিংহের বিশেষ জজ আদালতের সোমবার (২৭ এপ্রিল)২০২৬ তারিখ দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক ফারাহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জ্বল মিয়া (৩২)। তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অপরদিকে সোহরাব আলী (৬৪), স্বরুপা খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)-কে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে; জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাভোগ করতে হবে।দণ্ডপ্রাপ্ত সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মো. আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com