সিলোনিয়া বাজারে 'মরণফাঁদ': মহাসড়ক দখল করে অটোরিকশা স্ট্যান্ড, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার অংশে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ। সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ডের কারণে এখানে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ওপরই কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে বসানো হয়েছে সিএনজি স্ট্যান্ড। এতে করে বিপরীত দিক থেকে আসা বড় যানবাহনগুলোর জন্য চলাচলের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। চালকরা বেপরোয়াভাবে সড়কের মাঝখানেই যাত্রী ওঠা-নামা করাচ্ছে, যা হাইওয়ে আইনের পরিপন্থী।
সাধারণ যাত্রীরা বলছেন, সিলোনিয়া বাজারের এই অরাজকতা দীর্ঘদিনের। মাঝে মাঝে প্রশাসনের অভিযান চললেও কয়েকদিন পর আবার আগের অবস্থায় ফিরে আসে। সড়কের এই 'মরণফাঁদ' থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও চালকরা।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com