মাধবপুর গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারের রেলগেট এলাকা থেকে ৮ কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৭ এপ্রিল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি খোকন মিয়া ওরফে সাগর (৩০)। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, খোকন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com