সোনাগাজীতে লাইসেন্সবিহীন 'ডাকবাংলা ল্যাবে' ভোক্তা অধিকারের হানা, ৫০ হাজার টাকা জরিমানা
ফেনীর সোনাগাজী উপজেলার ডাকবাংলা মোড়ে অবস্থিত ‘ডাকবাংলা ল্যাব’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের ফার্মেসীর কোনো বৈধ লাইসেন্স ছিল না এবং ল্যাবের লাইসেন্সটিও দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। এসব অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক মো: ওবায়দুল হককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ওবায়দুল হক মির্জাপুর এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম এবং সোনাগাজী মডেল থানার পুলিশের একটি চৌকস দল।
ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com