ঝালকাঠির কাঠালিয়ায় ভেরিবাঁধা নির্মানে বাঁধা দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধনে হামলা
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন ভেরীবাঁধ নির্মান কাজে ভূমিদস্যুদের বাঁধা দেয়ার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করলো ঐ মানববন্ধনে ভূমিদস্যুরা হামলা করে।
আজ ০৬ এপ্রিল সোমবার সকাল ১০ টায় উপজেলার পশ্চিম আউরা তালতলা খাল সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের দলবল মানববন্ধনে অংশগ্রহণকারীদের উপর হামলা করে পন্ডু করার চেষ্টা করে। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীর প্রতিরোধে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।
উপজেলার পশ্চিম আউরা তালতলা খালে ভেরিবাঁধ না থাকায় প্রতিবছর এলাকার কৃষকদের শতশত একর জমির ফসল, গাছপালা, মৎস্য, পানের বরজসহ বিভিন্ন মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়াও বন্যা ও বর্ষা মৌসুমে পানি ঢুকে বাড়ী-ঘর তলিয়ে যায়। ভেরিবাধ না থাকায় স্কুল শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি প্রতিবাদে প্রেক্ষিতে সরকার খালের তীরে দুই কিলোমিটার ভেরীবাঁধ নির্মানের কাজ শুরু করেন। এলাকাবাসীর অভিযোগ মামলাবাজ নামে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন ভেরিবাঁধ নির্মানে বাঁধা দেন। ফলে বিএডিসি কর্তৃপক্ষ ভেরিবাঁধ নির্মান কাজ বন্ধ রাখেন। নির্মান কাজ চালিয়ে যাওয়ার জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে অবহিত করেন। ভুক্তভোগী এলাকাবাসী কোন প্রতিকার না পেয়ে আজ সোমবার সকাল ১০ টায় নির্মানাধীন ভেরিবাঁধ এলাকায় মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধন পন্ডু করার জন্য নাসির উদ্দিনের দলবল হামলা চালায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী মিলন, কলেজ ছাত্রী নাজমা আক্তার ও গৃহীনি মাসুমা বেগম
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com