গোপালগঞ্জের মুকসুদপুর পিআইওর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বারের বিরুদ্ধে ইউপি সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে ৫ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত অভিযোগ সংবলিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার। তিনি গতকাল (৫ এপ্রিল) মুকসুদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে এ প্রতিবাদ জানান।
মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার লিখিত বক্তব্য এ উল্লেখ করেন যে, তার বিরুদ্ধে উৎকোচ দাবি, গালিগালাজ এবং ইউপি সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল ও তার পেশাগত সুনাম নষ্ট করার জন্য এ ধরনের অভিযোগ তুলেছেন। তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে তিনি সবসময় সরকারি নিয়ম ও নীতিমালা অনুসরণ করে প্রকল্প বাস্তবায়ন করেছেন। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই ভিত্তিহীন এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের বিরোধিতা করায় একটি মহল তাকে হেয় করতে এসব তথ্য ছড়াচ্ছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com