নবীনগরে প্রাইভেট হাসপাতালে সিজারের পর প্রসূতির ‘রহস্যজনক’ মৃ*ত্যু, হাসপাতাল ভা*ঙচুর!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘আহমেদ প্রাইভেট হাসপাতাল’ নামের একটি ক্লিনিকে গভীর রাতে সিজারিয়ান অস্ত্রোপ*চারের পর এক প্রসূতির রহস্যজনক মৃ*ত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর তড়িঘড়ি করে ম*রদে*হ অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষু*ব্ধ স্বজনরা হাসপাতালের আসবাবপত্র ও কাঁচ ভাঙচুর করেছেন।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে প্রসব বেদনা নিয়ে ওই অন্তঃসত্ত্বা নারীকে আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে অ*স্ত্রোপ*চার শেষ হওয়ার পর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্স ডেকে এনে রোগীকে তুলে দিয়ে দ্রুত বিদায় করার চেষ্টা করে।
স্বজনদের অভিযোগ:নিহত নারীর মা জানান, হাসপাতাল কর্তৃপক্ষের আচরণে তাদের সন্দেহ হয়। গাড়িতে ওঠার পর তিনি খেয়াল করেন তার মেয়ের শ্বাস-প্রশ্বাস চলছে না। ভালো করে পরীক্ষা করে তারা বুঝতে পারেন মেয়েটি আগেই মারা গেছে। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়। মৃত মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
উত্তেজনা ও ভাঙচুর:
হাসপাতাল কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষু*ব্ধ হয়ে ওঠেন উপস্থিত স্বজনরা। ঘটনার বিচার চেয়ে ও কাউকে খুঁজে না পেয়ে নিহতের মা বসার টুল দিয়ে হাসপাতালের জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হাসপাতালের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
বর্তমান পরিস্থিতি:
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। একজন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট ক খ ম হযরত আলীর প্রত্যক্ষ তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নিয়ে প্রশ্ন তুলছে
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com