দাগনভূঞায় ইসহাকিয়া এতিমখানা মাদ্রাসা-য় ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ
ফেনীর দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের এতিমখানা বাজার সংলগ্ন ইসহাকিয়া এতিমখানা মাদ্রাসা-য় ৫ম শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে সুপারিন্টেন্ডেন্ট মোজাম্মেল হকের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, ইফাত হাসান (ইহাদ) (রোল-৬), পিতা: জামাল উদ্দিন, গত বৃহস্পতিবার শাস্তির নামে বেত্রাঘাতের শিকার হয়। ঘটনার পর তার পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় ছাত্রের বাবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত সুপারিন্টেন্ডেন্ট মোজাম্মেল হকের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় সচেতন মহল ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com