গোপালগঞ্জের মুকসুদপুর পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক এক ব্যক্তি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বারো ১২ মার্চ বৃহস্পতিবার উপজেলার পূবালী ব্যাংক শাখায় টাকা অনলাইনের সময় জাল নোট ধরা পড়ে।
ব্যাংক সূত্রে জানা যায়, আব্দুর রহিম ফকির (৩৫) নামের এক ব্যক্তি মোট ৯২ হাজার টাকা অন- লাইনের জন্য ব্যাংকে জমা দিতে আসেন। এ সময় ব্যাংকের কর্মকর্তারা টাকা গুলো গণনা ও যাচাই -বাছাই করার সময় সন্দেহজনক কিছু নোট দেখতে পান। পরে ভালো ভাবে পরীক্ষা করে দেখা যায় জমা দেয়া টাকার মধ্যে প্রায় ৫০ হাজার টাকার মতো জাল নোট রয়েছে। আটক ব্যক্তি আব্দুর রহিম ফকিরের গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম মোঃ খোকন ফকির। জাল নোট শনাক্ত হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে তাকে ব্যাংকের ভেতরে আটকে রাখেন এবং বিষয়টি দ্রুত মুকসুদপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে টাকাগুলো পরীক্ষা করেন। প্রাথমিকভাবে বেশ কিছু নোট জাল বলে সন্দেহ করা হচ্ছে। এবিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com