কারাগারে অনুপ্রবেশের চেষ্টা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বহিরাগত যুবক আটক
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে কারারক্ষীরা। সোমবার (৯ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কারাগারের অভ্যন্তরে নির্মাণাধীন ভবনের নিচ থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক কুমিল্লা নগরীর ধর্মসাগরের উত্তর পাড় এলাকার আবুল কাশেমের ছেলে মো. আশিক (২৫)।
কারাগার সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে কারাগারের আরপি গেটের পশ্চিম পাশে (সিটি করপোরেশন গেট বরাবর) নির্মাণাধীন ভবনের নিচে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন কারারক্ষীরা। এ সময় তার পরিচয় জানতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কারারক্ষীরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটকের সময় তার কাছ থেকে একটি কাটার, ছয়টি ব্লেড, একটি ঘড়ি, দুটি চাবির রিং ও প্রায় এক গজ পরিমাণ সুতা উদ্ধার করা হয়।
এ বিষয়ে হালিমা খাতুন বলেন, আটক যুবক কেন কারা অভ্যন্তরে প্রবেশ করেছিলেন তা এখনও জানা যায়নি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তিনি কোনো তথ্য দেননি। পরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com