তাহিরপুরে পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১
তাহিরপুরে পুলিশের অভিযানে ইয়াবা সহ ১ জনকে আটক করেছে।
৯ মার্চ রাত অনুমানিক ২ ঘটিকার সময় পুলিশ সুপার সুনামগঞ্জ মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল নির্দেশনায় সুশংকর পাল, পুলিশ পরিদর্শক (তদন্ত), তাহিরপুর থানা সুনামগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই/মোঃ রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় লাকমা নতুনপাড়া সাকিনে অভিযান পরিচালনা করিয়া মোট ২৩ (তেইশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ আসামী লাকমা গ্রামের পূর্ব পাড়া মোঃ সিরাজ মিয়া (৫০), পিতা-তাজু মিয়া, গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামতের মোট মূল্য অনুমান ৯,২০০/- (নয় হাজার দুইশত) টাকা। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত ঘটনায় এসআই/মোঃ রিপন উদ্দিন বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করিলে তাহিরপুর থানার ,এফআইআর নং-১৫, তারিখ- ০৯ মার্চ, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com