মৌলভীবাজারে একটি মাংসের দোকানে পচা মাংস বিক্রি করায় দোকান বন্ধ
পশ্চিম বাজারে অবস্থিত হৃদয় মিট হাউস নামের মাংসের দোকানটি পচা মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বন্ধ ঘোষণা করা হয়। আজ ২ মার্চ -২০২৬ইং,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকিতে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানের ঝোলানো খাসির মাংস ভিন্ন রং ধারণ করা এবং দুর্গন্ধযুক্ত, যা গতকাল জবাই করা হয়। তাদের মাংস পচা এই দায় তারা নিতে অস্বীকৃতি জানালে, জেলা প্রাণী সম্পদ অফিসে ল্যাব টেস্ট করানো জন্য পাঠানো হয়, যেখানে প্রমাণিত হয় মাংস পচা, যা খাওয়ার অনুপযোগী । উক্ত খাসির মাংস মাটির নিচে পুঁতে রাখা হয় এবং উক্ত অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।