March 9, 2026, 12:21 pm
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর ওপর কালনা-বিষ্ণুপুর এলজিইডির নির্মানাধীণ সেতুর কাজ অর্থ সংকটে দীর্ঘদিন ধরে আটকে!!!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর ওপর কালনা-বিষ্ণুপুর এলজিইডির নির্মানাধীণ সেতুর কাজ অর্থ সংকটে দীর্ঘদিন ধরে আটকে!!!

 

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর ওপর কালনা-বিষ্ণুপুর নির্মাণাধীন সেতুর কাজ মাঝপথে আটকে আছে দীর্ঘদিন ধরে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পের প্রায় ৬৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও হয়ে গেছে। সেতুটির নির্মাণ কার্যাদেশের মেয়াদ প্রায় সারে ৪ বছর আগে শেষ হয়েছে।

এলাকাবাসীর বহুল প্রত্যাশিত সেতুটির কাজ দীর্ঘদিন ধরে মাঝপথে আটকে থাকায় নদীর দুই পাড়ের হাজার হাজার মানুষ সেতু পারা পারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কোন এক সময় সেতুটি চালু হবে এ বিশ্বাস রয়েছে নদীর দু’পারের মানুষদের। তবে তাদের দাবী দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করা হউক।

আত্রাই নদীর দু’পারের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে ২০১৮ সালের ২১ জুন ২৬২ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজের কার্যাদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি)। সিডিউল মোতাবেক ২০২২ সালের ২৯ অক্টোবর এ সেতুর নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও আজো শেষ হয়নি।
শুরু থেকেই কচ্ছপ গতিতে চলা নির্মাণাধীন সেতুটির কাজ দীর্ঘদিন ধরে পুরোপুরি বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যেই সেতুর সাতটি স্প্যানের মধ্যে পাঁচটির কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় আইসিএল প্রাইভেট লিমিটেড নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
সেতুর কাজ বন্ধ থাকায় উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান ও এনায়েতপুর ইউনিয়নের কালনা-বিষ্ণুপুর খেয়াঘাট দিয়ে দুই পারের হাজার হাজার মানুষ নৌকায় পারাপারা করছে।

বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, জরুরি স্বাস্থ্যসেবা এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পেতে হচ্ছে।
সোমাসপুর গ্রামের বাসিন্দা মোঃ আক্কাস আলী বলেন, এলাকাবাসীর স্বার্থে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০১৮ সালে এ প্রকল্পের কাজ শুরু করে।
সিডিউল মোতাবেক ২০২২ সালে কাজ শেষ হওয়ার কথা।
এ সেতু নির্মাণ প্রকল্প শুরু থেকে কচ্ছপ গতিতে কাজ চললেও এখন সেতুটির নির্মাণ কাজ পুরো বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের প্রত্যাশার এ সেতুর নির্মাণ কাজ বন্ধ করে ঠিকাদার উধাও হয়ে যাওয়ায় তারা হতাশ। নির্মাণাধীন সেতু এলাকার নদীর পশ্চিম পারে বসবাসরত গ্রামের অসুস্থ ও গর্ভবতী মাকে জরুরিভাবে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে অন্তত ১২ থেকে ১৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রেও বিপাকে পড়ছে খুদে শিশু শিক্ষার্থীরা।
ব্যাংকের ঝামেলা এবং আর্থিক সমস্যার কারণে সেতু নির্মাণ কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড’র ইঞ্জিনিয়ার সিহাব হোসেন মুঠোফোনে বলেন, এ সেতু নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে কিন্তু মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর।

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈকত দাস বলেন, তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করাসহ দ্রুত সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ করার তাগাদা দিয়েছেন এবং অনেক আগেই সেতুটির নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে।

তবে ওই কার্যাদেশ দ্রুত বাতিল করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করা হবে বলে প্রকৌশলী সৈকত দাস জানান। তিনি আরও জানান, প্রয়োজনে নতুন টেন্ডারের মাধ্যমে হলেও ২০২৬ সালের জুনের মধ্যে ব্রিজটি চলাচলের উপযোগী করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
নওগাঁ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar