March 9, 2026, 11:37 am
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়” — এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়” — এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সম্মানে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে এক মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ ২০২৬), ১২ রমজান উলিপুর উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উলিপুর উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।”

তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। এ সময় তিনি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি আরও বলেন, “জনগণের সমস্যা সমাধানে আমি সবসময় উন্মুক্ত। সরাসরি যোগাযোগের জন্য একটি ওয়েবসাইট ও ফোন নম্বর চালু রয়েছে। সাধারণ মানুষ চাইলে সরাসরি কিংবা অনলাইনের মাধ্যমে তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।”

মতবিনিময় সভায় জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম বাবুল, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মো. আতিকুর জামান আতিক, দৈনিক গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি নুর মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, উলিপুর প্রেসক্লাব সদস্য খালেক পারভেজ লালু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রুকুনুজ্জামান মানু এবং হাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মশিউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar