ভান্ডারিয়ায় ১০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার ( ১ মার্চ ) রাত ১২:৩০ ঘটিকায় ১০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ভান্ডারিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকার মোঃ বখতিয়ার শরীফের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাকিব শরীফ (২৮) এবং মোঃ রুস্তুম মুন্সীর ছেলে মোঃ মিরাজ মুন্সী (৩০)।
এ সময় তাদের নিকট থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাদক ব্যবসায়ী রাকিবের বিরুদ্ধে মাদকের ৭টি মামলা এবং মিরাজের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান পুলিশ।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।