গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল- মামুন
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল- মামুন। ২০২৬ সালের জানুয়ারী মাসের জরিপে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানার কর্মরত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সমিতির সভায় বাংলাদেশ পুলিশের পক্ষে
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ তার হাতে এই পুরস্কার তুলে দেন।এ সময় জেলার পুলিশের উদ্ধতন কর্মকর্তা এবং সদস্যগণ উপস্থিত ছিলেন
।ওয়ারেন্ট তামিলসহ থানার সার্বিক কার্যত্রুম দক্ষতা, নিষ্ঠা ও পেশা দায়িত্বের সহিত পরিচালনা করায় তাকে এই সম্মাননা পুরস্কার প্রদন করা হয়।