গোপালগঞ্জের মুকসুদপুর সম্প্রীতি এইড ফাউন্ডেশন মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনগণকে বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা প্রদান
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে মুকসুদপুর উপজেলার সম্প্রীতি প্রতিবন্ধী পূনর্বাসন প্রতিষ্ঠানের অফিস বানিয়ার চরে ২৮ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী কামিউিনিটি ভিত্তিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে বানিয়ারচর,কলিগ্রাম, জলিরপাড়,কদমবাড়ি,ফুলবাড়ি, ফুলকুমারি, বনগ্রাম, গোয়ালগ্রাম,চামটা,ভেন্না বাড়ি ও শান্তিপুর গ্রামের জনগণকে বিনা মূল্যে ঔষধ, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সম্প্রীতি প্রতিবন্ধী পূনর্বাসন প্রতিষ্ঠান (SDRI) মাননীয় পরিচালক ডাঃ শুভ্রা শিকদার সকালে এলাকার আপামর জন সাধারনের উপস্থিতিতে মেডিক্যাল ক্যাম্প উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি বলেন,সুস্বাস্থ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে এবং সাধারন মানুষের মাঝে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া আমাদের অভিপ্রায়।সম্প্রীতি প্রতিবন্ধী পূর্নবাসন প্রতিষ্ঠান ও কমিউনিটি হাসপাতাল গুনগতমানের সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন,আমরা মেডিকেল ক্যম্পের মাধ্যমে জনগনকে সচেতন করতে চাই স্ট্রোক জনিত প্যারা লাইসিস ও জন্মগত শিশু প্রতিবন্ধীতা প্রতিরোধের জন্য। তিনি সম্প্রীতির পরিকল্পনা তুলে ধরে বলেন,সম্প্রীতি এইড ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র ও নীতিমালার আলোকে স্বাস্থ্য সেবা প্রদান করছে এবং জাতিসংঘের স্বাস্থ্য বিয়য়ক লক্ষ্য-৪: ‘‘সুস্বাস্থ্য ও কল্যান” অর্জনে অবদান রাখছে। তিনি সকলকে আহ্বান জানান যেন,স্ট্রোক জনিত প্যারা লাইসিস,অর্থেপেডিক ও নিউরোজিক্যাল রোগী, জন্মগতভাবে প্রতিবন্ধী শিশুদের সম্প্রীতি প্রতিবন্ধী পূর্নবাসন প্রতিষ্ঠান ও কমিউনিটি হাসপাতালে প্রেরন করেন এবং তাদের শারিরীক ও সামাজিকভাবে পূনর্বাসন করতে সহায়তা গ্রহন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার। তিনি তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধী ও স্ট্রোক- প্যারালাইজড রোগীদের পূর্নবাসনের জন্য সম্প্রীতি প্রতিবন্ধী পূর্নবাসন প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাবে। এছাড়া আরো বক্তব্য প্রদান করেন সম্প্রীতির সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ,সম্প্রীতির ফিজিওথেরাপিস্ট ডাঃ জোবায়েত নবী শাহিন, ও চিকিৎসক ডাঃ পিংকী মন্ডল। উক্ত মেডিকেল ক্যাম্পে রোগী দেখেছেন সম্প্রীতি প্রতিবন্ধী পূর্নবাসন প্রতিষ্ঠান ও কমিউনিটি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। মেডিকেল ক্যম্পের মাধ্যমে যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে তা হলো- শরীরের যেকোনো জায়গায় ব্যাথা,বাত ব্যাথা,প্যারা লাইসিস,সাধারণ জ্বর ও সংক্রমণ,ঠান্ডা,কাশি, ত্বকের সমস্যা,একজিমা, চুলকানি, পেট সংক্রান্ত সমস্যা, ডায়রিয়া,হজম সমস্যা, গ্যাস্ট্রিক,মহিলা স্বাস্থ্য ও গাইনোকোলজি,গর্ভকালীন পরামর্শ,প্রজনন স্বাস্থ্য এছাড়াও অনান্য স্থাস্থ্য বিষয়ক সমস্যাসহ প্রতিবন্ধীতাসহ স্ট্রোক রোগীদের পরামর্শ ও প্রাথমিক সেবা প্রদান করা হয়েছে।