March 9, 2026, 11:30 am
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

ঝিনাইদহ কালীগঞ্জে শিশু ধর্ষণের পর নৃশংস হত্যা।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্ট।

ঝিনাইদহ কালীগঞ্জে শিশু ধর্ষণের পর নৃশংস হত্যা।

 

ঝিনাইদহের তাবাসসুম এখন চিরশান্তিতে কবরে, আর তার ঘাতক ‘নরপশু’ আবু তাহের (৪৫) এখন পুলিশের খাঁচায়। ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে আজ শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে রক্তমাখা আলামত।
নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের কলিজার টুকরো ছিল। জীবিকার তাগিদে পরিবারটি কালীগঞ্জের বারবাজারের বাদেডিহি গ্রামে ভাড়া থাকত। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় সে। স্বজনরা হন্যে হয়ে খুঁজলেও তার সন্ধান পাননি। গ্রামজুড়ে চলে মাইকিং, কিন্তু কেউ জানত না পাশের বাড়ির অন্ধকারেই ওত পেতে আছে এক হায়না।
নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার সকালে স্থানীয় বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে মেলে সেই বিভীষিকা। হাত-পা রশি দিয়ে বাঁধা, বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ। ঘাতক আবু তাহের শিশুটিকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে আস্তাকুঁড়ে ফেলে দেয়। শরীরের আঘাতের চিহ্নগুলো বলে দিচ্ছিল মৃত্যুর আগে কতটা যন্ত্রণায় ছটফট করেছিল ছোট্ট এই প্রাণটি।
হত্যাকাণ্ডের পর এলাকা ছেড়ে কুষ্টিয়ায় আত্মগোপন করেছিল ঘাতক আবু তাহের। তবে ঝিনাইদহ জেলা পুলিশের চৌকস টিমের হাত থেকে বাঁচতে পারেনি সে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বারবাজারে নিয়ে আসা হলে পুলিশি পাহারার মধ্যেই বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। খুনি তাহেরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ও বস্তাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, “আমরা শুরু থেকেই ছায়াতদন্ত চালিয়েছি। ঘাতক তাহের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের জঘন্য অপরাধ স্বীকার করেছে। তাকে নিয়ে অভিযানে খুনের কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র আরও পরিষ্কার হবে।”
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে কালীগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। উত্তেজিত জনতা ঘাতক আবু তাহেরের দ্রুত বিচার ও প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। মিছিলে অংশ নেওয়া এক প্রতিবেশী অশ্রুসিক্ত চোখে বলেন, “আমরা কি এমন সমাজ চেয়েছিলাম যেখানে ৪ বছরের শিশুও নিরাপদ নয়? আমরা ওই পশুর সর্বোচ্চ শাস্তি চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar