March 9, 2026, 12:29 pm
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

জ্বালানি সংকট নিরসন ও সৌরবিদ্যুতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

জ্বালানি সংকট নিরসন ও সৌরবিদ্যুতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

 

জ্বালানি সংকট নিরসন ও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বিস্তারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজার ফান্ড প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

“দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান—আমাদের জ্বালানি, আমাদের অধিকার” স্লোগানে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু ঝুঁকি, জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপে এক কঠিন সময় পার করছে। দেশের জ্বালানি খাতের প্রায় ৮৭ শতাংশ এখনও জীবাশ্ম জ্বালানিনির্ভর, যা আমদানি নির্ভরতার কারণে বৈদেশিক মুদ্রার ওপর বড় চাপ সৃষ্টি করছে। গত ১৬ বছরে বিদ্যুৎকেন্দ্রের মালিকদের প্রায় ১ লাখ ৭২ হাজার কোটি টাকা ‘ক্যাপাসিটি চার্জ’ পরিশোধের বিষয়টিও বক্তারা তুলে ধরেন।

বক্তাদের দাবি, দেশের শিল্প ও আবাসিক ভবনের ছাদ ব্যবহার করে সর্বোচ্চ ৪৬ হাজার ৬৪৪ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। ১ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা একটি পরিবারকে বছরে ২৮ থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করতে পারে। ১০ লাখ রুফটপ সোলার স্থাপন করা হলে বছরে প্রায় ৮ হাজার ৪১৬ থেকে ১০ হাজার ৮১৮ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকার নতুন বাজার সৃষ্টি হবে এবং লাখো বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ কমবে, বিদ্যুৎ বিল হ্রাস পাবে এবং বিদ্যুৎ ঘাটতি নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।

পাহাড়ি জনপদকে দুষণমুক্ত ও টেকসই রাখতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলেও তারা মত দেন।

মানববন্ধন থেকে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি চার দফা দাবি উত্থাপন করা হয়— ১. স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী রাঙ্গামাটি পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে সৌরবিদ্যুৎ উৎপাদন কোম্পানি বা যৌথ উদ্যোগ গঠন।
২. সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক ও ভ্যাট প্রত্যাহার।
৩. রুফটপ সোলার স্থাপনে সাধারণ মানুষের জন্য বিশেষ প্রশাসনিক ও আর্থিক প্রণোদনা নিশ্চিত করা।
৪. সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে স্থানীয় সরকারের অংশীদারিত্ব নিশ্চিত করা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন তরুণ কান্তি চাকমা। বক্তব্য রাখেন পুজগাং মৌজার হেডম্যান এমনি চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, জাবারাং প্রতিনিধি দয়া ময় ত্রিপুরা, আনন্দ’র অধ্যক্ষ শ্যামল রোজারি এবং টিআইবি কো-অর্ডিনেটর নুরুল আলম।

কর্মসূচিটি সহযোগিতা করে , ও এবং বাস্তবায়নে ছিল ।
সমাবেশে বক্তারা বলেন, “সবুজ মাতৃভূমি, স্বপ্নের স্বদেশ—সবুজ জ্বালানি, টেকসই বাংলাদেশ” গড়তে এখনই রুফটপ সোলারে বিনিয়োগ বাড়ানো সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar