March 9, 2026, 11:44 am
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ

এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :

২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ২৮টি চা বাগানের শ্রমিকদের ঐক্যবদ্ধ সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলার ১০ নম্বর চা বাগান মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনীতিতে এটিকে চা শ্রমিকদের অন্যতম বৃহৎ রাজনৈতিক জমায়েত হিসেবে দেখা হচ্ছে।
সমাবেশে চুনারুঘাট উপজেলার ২৩টি এবং মাধবপুর উপজেলার ৫টি চা বাগান থেকে কয়েক হাজার নারী-পুরুষ চা শ্রমিক অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, ঢাকঢোল ও বাদ্যযন্ত্রসহ মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে প্রবেশ করেন। পুরো মাঠজুড়ে ধানের শীষ প্রতীকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা শ্রমিকদের পরিচিত নেতা সৈয়দ শাফকাত আহমেদ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং চা বাগান কমিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সমাবেশে ২৮টি চা বাগানের নেতৃবৃন্দ বলেন, এর আগে এত বড় পরিসরে চা বাগানভিত্তিক কোনো রাজনৈতিক সমাবেশ হয়নি। তারা জানান, প্রায় ৭৫ হাজার ভোটার নিয়ে গঠিত এসব চা বাগানের শ্রমিকরা দলমত নির্বিশেষে নিজেদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন।
চা শ্রমিক নেতা অবিরত বাক্তি বলেন, ‘দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যায্য মজুরি, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা সংকটে ভুগছে। আজ আমরা শুধু ভোট দেওয়ার জন্য নয়, আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার দাবিতে একত্র হয়েছি।’
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও বহু মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, ‘চা শ্রমিকদের প্রধান সমস্যা হলো নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থা। নির্বাচিত হলে এসব খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করা হবে।’ তিনি চা বাগান এলাকায় উন্নত চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং সড়ক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি সৈয়দ শাফকাত আহমেদ বলেন, ‘আমি সবসময় চা শ্রমিক ভাই-বোনদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তাদের দারিদ্র্য বিমোচন ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’ তিনি চা শ্রমিকদের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চা বাগানভিত্তিক ভোটারদের এই ঐক্যবদ্ধ অবস্থান হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar