March 9, 2026, 12:07 pm
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আতঙ্কের জনপদ হিসেবে পরিচিত নাওড়াপাড়ার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে মোশাকে এক দিনের রিমান্ডে নিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। সরকার উৎখাতের ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা এবং সাধারণ মানুষের বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি রূপগঞ্জের নাওড়া মধ্যপাড়া এলাকায় আল-মামুনের বাড়িতে সশস্ত্র হামলা, ককটেল বিস্ফোরণ ও নারী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। রোববার (৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ৩ নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত শুনানি শেষে মোশার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) তাকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছিল।

ডিবির তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত ৫ নভেম্বর গভীর রাতে নাশকতার চেষ্টাকালে গ্রেপ্তার হওয়া মোশার মোবাইল ফোনে সরকার উৎখাতের সুনির্দিষ্ট পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশে এবং তাদের অর্থায়নে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের নাশকতার ছক কষেছিলেন তিনি। রিমান্ডে থাকা অবস্থায় মোশা অন্তত ৫৬ জন পেশাদার অপরাধীর নাম প্রকাশ করেছেন, যারা যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে পারদর্শী।

স্থানীয়দের অভিযোগ, গত দেড় দশকে আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতার আশ্রয়ে রূপগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন মোশা। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র মামলা, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলাসহ অর্ধশতাধিক মামলা রয়েছে। রূপগঞ্জের সাধারণ মানুষকে তুলে এনে তার নিজস্ব ‘টর্চার সেলে’ নির্যাতন করা ছিল নিয়মিত ঘটনা। চাঁদা না পেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর চলত পাশবিক হামলা। ৫ ফেব্রুয়ারির হামলায় মোশা বাহিনী আল-মামুনের বাড়ি থেকে ৪৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা লুট করে। এসময় হকিস্টিকের আঘাতে প্রতিবেশী সাইফুলের তিনটি দাঁত ভেঙে যায় এবং নারীদের শ্লীলতাহানি করা হয়। মোশা সবসময় ৭০-৮০ জনের একটি সশস্ত্র বাহিনী নিয়ে চলতেন। তার বডিগার্ডরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে পুরো এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করত।

গোয়েন্দা সূত্রের দাবি, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে মোশা বাহিনী সরাসরি যুক্ত ছিল। তারা আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করেছে এবং রূপগঞ্জ, নারায়ণগঞ্জসহ রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি ভোল পাল্টে বিএনপিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।মোশাকে রূপগঞ্জ থানায় আনার খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে শত শত মানুষ থানার সামনে জড়ো হয়ে তার দৃষ্টান্তমূলক ও ফাঁসির দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে রূপগঞ্জ থানার নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল আলম বলেন, মামলার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মোশার অস্ত্রের ভাণ্ডার ও ককটেলের উৎস শনাক্ত করতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পেছনে থাকা মদদদাতাদের খুঁজে বের করার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
তারিখঃ০৮.০২.২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar