ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ভিশন টাচ্ বেকারীকে ১ লাখ টাকা জরিমানা
ফেনী শহরের এসএসকে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকায় 'ভিশন টাচ বেকারী' নামে একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি, ২০২৬) নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. জসিম উদ্দিন।
অভিযান সূত্রে জানা যায়: নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে এসএসকে রোডের ওই বেকারীতে অভিযান চালানো হয়। পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করছে। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মীদের কোনো অনুমোদিত স্বাস্থ্যসনদ ছিল না। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন:
ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মুহাম্মদ শামসুল আরেফিন।ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জনাব বনিক।ফেনী জেলার সাপোর্টিং স্টাফ ও জেলা পুলিশের একটি চৌকস টিম।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com