দাগনভূঞায় দাদনা খাল উদ্ধারে প্রশাসনের সাঁড়াশি অভিযান
গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা
ফেনীর দাগনভূঞা পৌরসভা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার অন্যতম কারণ দাদনা খাল দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (আজ) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা ও পৌর প্রশাসক জনাব সাইফুল আলম।
অভিযান চলাকালে খালের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বসতঘর স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বছরের পর বছর এক শ্রেণির দখলদার খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে রাখায় সামান্য বৃষ্টিতেই পৌর এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল।
জনভোগান্তি নিরসনে কোনো ধরনের ছাড় না দিয়েই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
উপজেলা ও পৌর প্রশাসক জনাব সাইফুল আলম সাংবাদিকদের বলেন,
“দাদনা খাল উদ্ধার আমাদের অগ্রাধিকারমূলক কাজ। আজ অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে খালটিকে তার পুরনো রূপে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হলো। দখলদার যত শক্তিশালীই হোক, "জনস্বার্থে অভিযান চলবে।”
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com