March 9, 2026, 12:23 pm
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মানবেন্দ্র দাসের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা সহ গুরুতর অভিযোগ

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মানবেন্দ্র দাসের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা সহ গুরুতর অভিযোগ

 

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মানবেন্দ্র দাসের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা, দায়িত্বকালীন সময়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া এবং পরীক্ষা-নিরীক্ষার নামে কমিশন গ্রহণের অভিযোগ উঠেছে। স্থানীয় রোগী, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব অভিযোগ করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, ডা. মানবেন্দ্র দাস ২০২৫ সালের আগস্টে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকেই তিনি বরিশাল শহরে অবস্থান করছেন। হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, তিনি প্রতিদিন গড়ে সকাল ১১টার দিকে কর্মস্থলে আসেন এবং দুপুর দেড়টার মধ্যেই উপজেলা ত্যাগ করেন। ফলে দুপুরের পর হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ কার্যত অভিজ্ঞ চিকিৎসকশূন্য হয়ে পড়ে। হাসপাতালের একাধিক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিকেলের পর জরুরি বিভাগ মূলত জুনিয়র চিকিৎসকদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। গুরুতর রোগী এলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো দায়িত্বশীল চিকিৎসক না থাকায় অনেক সময় রোগীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
রোগীদের অভিযোগেও একই চিত্র উঠে এসেছে। লামিয়া নামের এক রোগীর স্বজন বলেন, হাসপাতালে গেলে বলা হয় ডাক্তার নেই। পরে দেখি একই ডাক্তার বরিশালের ক্লিনিকে রোগী দেখছেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে সেবা না পেয়ে বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে যেতে হয়। মনোয়ারা বেগম নামের এক রোগী জানান, তিনি মানবেন্দ্র দাসের কাছে এলে তাকে বরিশালে একটি প্রাইভেট ক্লিনিকে যেতে পরার্মশ দেন। খোঁজ নিয়ে জানাযায়, ডা. মানবেন্দ্র নিয়মিত ৩ টার পর থেকে ওই ক্লিনিকে চেম্বার করেন।
অনুসন্ধানে আরও অভিযোগ পাওয়া গেছে, ডা. মানবেন্দ্র দাস বরিশাল শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যুক্ত। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রোগীদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষা করাতে পাঠিয়ে তিনি ৩০ শতাংশ পর্যন্ত কমিশন গ্রহণ করেন। যদিও এসব অভিযোগ এখনো আনুষ্ঠানিক তদন্তের আওতায় আসেনি, তবে দীর্ঘদিন ধরে এমন চর্চা চলছে বলে দাবি সংশ্লিষ্টদের।
এদিকে ডা. মানবেন্দ্র দাসের নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নের মুখে। অনুসন্ধানে আরো জানা গেছে, ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এডহক ভিত্তিতে তার নিয়োগ হয়। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, ওই সময় আওয়ামী লীগপন্থী চিকিৎসক সংগঠন স্বাচিপের প্রভাব খাটিয়ে এই নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় বড় অংকের অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে, যদিও বিষয়টি কখনো আনুষ্ঠানিক তদন্তে যায়নি। স্থানীয়দের অভিযোগ, নিয়োগের পর থেকে তিনি বরিশাল শহরেই অবস্থান করেছেন। পলাশ নামের বরিশালের এক স্থানীয় বাসিন্দা বলেন, চাকরি নেওয়ার উদ্দেশ্যই ছিল দুর্নীতির সুযোগ তৈরি করা। সেবা দেওয়ার চেয়ে শহরকেন্দ্রিক থাকাই ছিল মূল লক্ষ্য। এ সব বিষয় তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তদন্তরে দাবী জানান।
এ বিষয়ে বাংলাদেশে চিকিৎসকদের বিএনপি-পন্থি প্রধান সংগঠনটি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশরে (ড্যাব) বলিশাল জেলা শাখার এক নেতা বলেন, যদি প্রভাব ও অর্থ লেনদেনের মাধ্যমে অবৈধভাবে এডহক নিয়োগ হয়ে থাকে, তাহলে তা তদন্ত করে নিয়োগ বাতিল করা উচিত। সরকারি স্বাস্থ্যসেবায় এমন অনিয়ম চলতে দেওয়া যায় না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. মানবেন্দ্র দাস উপস্থিত সাংবাদিকে বলেন, সাংবাদিক দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। যত অনিয়ম আপনারা করেন, দোষ চাপান আমাদের ওপর। আমার বিষয় দেখার জন্য আমার কর্তৃপক্ষ আছে। এটা আপনাদের বিষয় না।
এ প্রসঙ্গে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার বলেন, নিয়োমিত কর্মস্থলে অনুপস্থিত থাকাটা যেমন সত্য, তেমন আবাসিক সংকটও সঠিক। ফলে অনেকের পক্ষে এখানে থাকা সম্ভব হচ্ছে না। তবে এতে সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এটাও সত্য। বারবার আবাসিক সংকটের কথা বলা হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।
বিষয়টি নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। তিনি বলেন, সরকারি চাকরি করতে হলে কর্মস্থলে থাকতে হবে। এটি চাকরির মৌলিক শর্ত। দায়িত্বে অবহেলা বা নিয়ম ভঙ্গের অভিযোগ উঠলে আমরা ব্যবস্থা নেব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী, দায়িত্বকালীন সময়ে সরকারি চিকিৎসকের বেসরকারি ক্লিনিকে রোগী দেখা বা কমিশন গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে আরএমও পদের ক্ষেত্রে সার্বক্ষণিক অন-কলে থাকা বাধ্যতামূলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar