মুকসুদপুরে বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। ২৩জানুয়ারী শুক্রবার মুকসুদপুর উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন বাজার ও সড়কের পাশের দোকানপাট,অবৈধ স্থাপনা এবং খাদ্যপণ্য বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন,অনুমোদনহীনভাবে ব্যবসা পরিচালনা এবং সরকারি জায়গা দখলের অভিযোগে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি কয়েকটি ক্ষেত্রে আইন অনুযায়ী জরিমানাও আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত জানান, জনস্বার্থ রক্ষা,সুশৃঙ্খল বাজার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এধরনের মোবাইল কোর্ট নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com