গোপালগঞ্জ-১ আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়ার মনোনয়ন বৈধতা পেলেন
গোপালগঞ্জে-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে গণ-অধিকার পরিষদের মনোনিত প্রার্থী মো: কাবির মিয়ার মনোনয়ন বৈধতা পেলেন।
মো: কাবির মিয়া দীর্ঘ ৯ মাস যাবৎ কারারুদ্ধ অবস্থায় রয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে গণ-অধিকার পরিষদের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। গোপালগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তা কর্তৃক প্রার্থীতা বাতিল করেন। রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন কর্তৃক নামন্জুর করেন। প্রার্থীতা বৈধতার প্রশ্নে মো: কাবির মিয়া উচ্চ আদালতে দারস্থ ২০ জানুয়ারী মহামান্য হাইকোট কর্তৃক প্রার্থীতা বৈধতা পেয়েছেন
। মহামান্য হাইকোট কর্তৃক প্রার্থীতা বৈধতার সংবাদ পেয়ে মো: কাবির মিয়ার নিজ কমলাপুর গ্রামের মানুষের মধ্যে এক আনন্দের বন্যা বয়ে যায়। তার সমর্থকরা মিষ্টি বিতরন করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নে বৈধতা পেলেন। বৈধ প্রার্থী হলেন (১) বিএনপির মনোনিত প্রার্থী মো: সেলিমুজ্জামান মোল্লা, (২) গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো: কাবির মিয়া, (৩) স্বতন্ত্র আশরাফুল আলম শিমুল,(৪) বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল হামি মোল্লা, (৫) ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মাদ মিজানুর রহমান, (৬) স্বতন্ত্র এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া), (৭) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক নীরদ বরন মজুমদার, (৮)জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সুলতান জামান খান, (৯)বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ইমরান হুসাইন আফসারী,(১০) স্বতন্ত্র মো: কাইউম আলী খান, (১১) এবি পার্টি মনোনীত প্রার্থী মো: প্রিন্স আল আমিন, (১২) জনতার দলের মনোনীত প্রার্থী
মো: জাকির হোসেন ও (১৩) স্বতন্ত ব্যারিস্টার নাজমুল আলম।