দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলো চা বাগানের সন্তান স্বরণ সিং
মৌলভীবাজার, ১৯ জানুয়ারি ২০২৬ : মৌলভীবাজার জেলার চা বাগান অধ্যুষিত এলাকা থেকে উঠে আসা মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ সাংবাদিক স্বরণ সিং দৈনিক বর্তমান বাংলা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তাকে এই গুরুভার দায়িত্ব বুঝিয়ে দেয় সিলেট ব্যুরোচিফ কামরুল হাসান এবং মফস্বল সম্পাদক সিরাজুল মুনির।
স্মরণ সিং দীর্ঘদিন ধরে সংবাদ সংগ্রহ ও সাংবাদিকতায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। চা বাগানের একজন সন্তান হিসেবে তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র চা শ্রমিক সমাজ ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা বহন করে।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
#
দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় চা বাগানের সন্তান স্বরণ সিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “চা বাগানের সন্তান স্বরণ সিংয়ের এই অর্জন অত্যন্ত গৌরবের। আশা করি স্বরণ সিং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শোষিত-বঞ্চিত মানুষের কথা তুলে ধরবে এবং সমাজের আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন অভিমুখী জনসচেতনতা গড়ে তোলার সংগ্রামের সহযোদ্ধা হিসেবে অনুঘটকের ভূমিকা রাখবে।”
এ অর্জনে তাঁকে আরও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক মহল এবং চা বাগানবাসী। তাঁরা আশা প্রকাশ করেন—স্বরণ সিং তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরবেন।