February 18, 2026, 6:43 pm
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করে।
শোকসভায় বক্তারা নূরুল মিল্লাতের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি কুলিয়ারচরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন এবং একজন ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে কুলিয়ারচর অনেকটাই অভিভাবক শূন্য হয়ে পড়েছে।
অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ওই দিন সকাল পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে ওইদিন শুক্রবার বাদ আছর পৌর শহরের কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।

মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ একজন পরীক্ষিত জনপ্রতিনিধি ও ত্যাগী রাজনৈতিক নেতাকে হারিয়ে শোকাহত। তাঁর মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি তিন দিনের শোক ঘোষণা করেন।

নূরুল মিল্লাত ১৯৫১ সালে কুলিয়ারচর পৌর এলাকার খরকমারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মৌলভী আবুল কারাহ মোহাম্মদ নুরুল্লাহ। তিনি ১৯৭৪ সালে ঢাকা কলেজ হতে শিক্ষা জীবন শেষ করেন। ১৯৭৭সালে কুলিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে তিনি মিশর সফর করেন। ১৯৯২-৯৩ সালে চেয়ারম্যান হিসেবে সরকারের কাছ থেকে স্বর্ণপদক পান। তিনি ১৯৭৭ থেকে ৯৭ সাল পর্যন্ত টানা ৪ বার কুলিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এরই মধ্যে তিনি ১৯৯৪ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি কুলিয়ারচর পৌরসভার দুইবার মেয়র ও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ২০২২ সালের ২ এপ্রিল উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি কিশোরগঞ্জ মালটি পারপাস সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুলিয়ারচর কিণ্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ছিলেন।

“নুরুল মিল্লাত ছিলেন একজন সাহসী, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ। দলের দুঃসময়ে তিনি দৃঢ় অবস্থানে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই তিনি কুলিয়ারচর ও আশপাশের জনপদের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় আদর্শে অবিচল থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু শুধু কুলিয়ারচর উপজেলা বিএনপির জন্য নয়, পুরো কিশোরগঞ্জ জেলার রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।”

রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা বলেন, নুরুল মিল্লাত ছিলেন সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সাথী। সুখ-দুঃখে তিনি মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar