গফরগাঁওয়ে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে এক অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে অটোরিকশার চালক মোন্তা মিয়াকে।
স্থানীয়রা জানান, মোন্তা মিয়া সকালে যাত্রী নিয়ে যাত্রা শুরু করলে চারিপাড়া এলাকায় অটোরিকশায় থাকা যাত্রীবেশী একজন ব্যক্তি তার মুখে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেন। এতে মোন্তা মিয়া অচেতন হয়ে পড়লে ছিনতাইকারী অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com